বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

আল্লাহর আইন সৎ লোকের শাসন বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না – মুহাম্মদ জামাল হোসাইন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৬৭ 🪪
 সিদ্ধিরগঞ্জ এলাকার  আদমজী নাসিক ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর  আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
 (২৩ মার্চ) রবিবার বিকালে আদমজী জামে মসজিদে আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এসময় তিনি তার বক্তব্য কোরআনের আয়াত দিয়ে  শুরু করেন। যার অর্থ হে ইমানদার গন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনি তোমাদের পূর্ব পুরুষদের উপর ফরজ করা হয়েছিলো । রমজানের মূল বিষয় হলো তাক্বওয়া।তাক্বওয়া হলো খোদাভীত। আমরা দুনিয়ার কাউকে দেখিয়ে কোনো কাজ করবোনা, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবো। বাকি এগারো মাস এমাসের মতো পালন করতে পারলেই রোজা স্বার্থক। এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ  মাওলানা দেলোয়ার হোসেন সাইদি চেয়েছিলো সমাজে সৎ লোকের শাসন, কোরআনের আইন বাস্তবায়ন হউক। মানব রচিত আইন দিয়ে শান্তি আসতে পারে না, আল্লাহর আইন দিয়ে শান্তি আসবে। আমরা এখন থেকে ওয়াদা করি, আল্লাহর আইন তথা কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা সাজাবো। তৎকালীন মন্ত্রী মতিউর রহমান নিজামী সৎ মানুষ ছিলেন, তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। কারন তার কোনো দূর্নিতি ছিলো না। আসুন আমরা কোরআনের আইন অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করবে,তাদের সাথে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।
নাসিক ৬নং ওয়ার্ড দক্ষিন সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে  উত্তর সভাপতি আলমগীর হোসেনের সঞ্চালনায় ইফতার  মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ’র আমীর আলহাজ্ব কফিলউদ্দিন আহমদ। তানজিমুল উম্মার প্রিন্সিপাল সোয়াইব আহমেদ, সিদ্ধিরগঞ্জ পূর্ব থানার সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102