শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে সদর থানা বিএনপির বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত: না’গঞ্জের লিঙ্ক রোডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ  আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপোসহীন সারা বিশ্বে একজনও খুঁজে পাবেন না: এ্যাড. টিপু সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ

বিকেএমইএর সাবেক সহ-সভাপতি আসলাম সানির বিরুদ্ধে গ্যাস চুরির মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩২৪ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিকেএমইএর সাবেক সহ-সভাপতি ব্যবসায়ী আসলাম সানির বিরুদ্ধে বুস্টার দিয়ে পোশাক কারখানায় গ্যাস চুরির অভিযোগ উঠেছে। এ বিষয়ে অবন্তী কালার টেক্স কারখানার ব্যবস্থাপনা পরিচালক আসলাম সানির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

১০ কোটি ১২ লাখ টাকা বকেয়া পরিশোধ না করে বারবার গ্যাস চুরির অভিযোগে তার বিরুদ্ধে মঙ্গলবার সকালে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন নারায়ণগঞ্জ তিতাস গ্যাস আঞ্চলিক লিটিগেশন ও পিআর শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আসাদুজ্জামান পাঠান।

মামলায় উল্লেখ করা হয়, আসলাম সানির মালিকানাধীন ফতুল্লার শাসনগাঁ এলাকায় অবস্থিত মেসার্স অবন্তী কালার টেক্স কারখানায় তিতাস গ্যাস ১০ কোটি ১২লাখ টাকা বিল পাওনা থাকায় তাদের বৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন।

এরপর কারখানার মালিক আসলাম সানি অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করতে থাকেন। বিষয়টি জানতে পেরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাদের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন। তারপর আবারও অবৈধ সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করতে থাকেন।

বিষয়টি জানতে পেরে ১০ মার্চ সকালে প্রযুক্তির মাধ্যমে তিতাস গ্যাস কর্মকর্তারা অভিযান চালিয়ে অবন্তী কালার টেক্স কারখানায় একটানা তিন দিন খোঁজাখুঁজি ও বিভিন্ন জায়গায় খনন করার পরে অবৈধ সংযোগের সন্ধান পায়। এ সময় ওই সংযোগ থেকে বিপুল পরিমাণের গ্যাস টেনে নেওয়ার অনেক বড় দুটি বুস্টার উদ্ধার করেন। এতে কর্মকর্তাদের দাবি বুস্টারের মাধ্যমে গ্যাস ব্যবহারে সরকারের প্রতিদিন ১০ থেকে ১২ লক্ষ টাকার গ্যাস রাজস্ব ক্ষতি হয়েছে।

নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ম্যানেজার ইঞ্জিনিয়ার মশিউর রহমান বলেন, বুস্টার হচ্ছে এমন একটা যন্ত্র যা গ্যাসের চাপ কম থাকলেও তা দিয়ে টেনে প্রয়োজনমতো গ্যাস ব্যবহার করা যায়। এতে আশপাশের গ্রাহকরা প্রয়োজন মতো গ্যাস পাবে না। এটা দুর্ধর্ষ চুরি বলা যায়। এ বিষয়ে অবন্তী কালার টেক্স কারখানার ব্যবস্থাপনা পরিচালক আসলাম সানির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিকেএমইএর সভাপতি মুহাম্মদ হাতেম বলেন, যারা গ্যাস বিদ্যুৎ চুরি করবে তাদের পক্ষে আমাদের কোনো সমর্থন নেই। আমাদের ব্যবসায়ী সংগঠনের কাছে গ্যাস বিদ্যুৎ অথবা থানা পুলিশ সহযোগিতা চাইলে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন মামলা গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102