শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ উত্তর থানার ইফতার মাহফিল অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৩২ 🪪
গতকাল মঙ্গলবার ১৭ রমজান (১৮ মার্চ) ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ উত্তর থানার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন। এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ৩১৩ জন সাহাবী নিয়ে ১ হাজার কাফেরের বিরুদ্ধে বদরের যুদ্ধে দাঁড়িয়ে গেলেন, সেদিন আল্লাহর রাসূল দোয়া করেছিলেন। সেই দোয়ার বরকতে আল্লাহ দ্বিগুণ করেছিলেন। কোনো কোনো জায়গায় বলা হয়েছে যে, কাফেররা হাজার হাজার সাহাবী দেখেছিলেন।বদরে সাহাবীরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানব।মুয়াজ ও মুয়াউভিজ এর  মতো আপনারও সন্তান আছে। আপনি সন্তানকে দ্বীনের কাজে দিচ্ছেন না কেন? আপনার সন্তানকে ভালো কাজে না দিলে ভবিষ্যতে আপনার অশান্তির সৃষ্টি হতে হবে। আপনার বাচ্চাদের ইসলামী ছাত্র সংগঠনে দিবেন। আল্লাহর নবী বলেন,
তোমরা নিজেদের আগুন থেকে বাচো এবং অন্যদেরকে বাঁচাও।
তিনি আরও বলেন, প্রত্যেকটা কাজে কর্মে, খাবার দাবারে সন্তান সন্ততিদেরকে একসাথে রাখেন,তাহলে শান্তি আসবে।
আমরা যদি ঐক্যবদ্ধ থাকি সারা পৃথিবীর ফ্যাসিবাদীও কিছু করতে পারবেনা। যেমন ৩১৩ জন সাহাবী প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। এজন্য আমরা জান এবং মাল দিয়ে ঐক্যবদ্ধভাবে ত্যাগ, কুরবানী করবো এবং দাওয়াতি কাজ চালিয়ে যাবো। বদর দিবসের অঙ্গিকার হবে আগামী দিনগুলো  সঠিকভাবে চালানোর প্রয়াস।
উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগরীর উত্তর থানা আমীর আবুল কালাম আজাদ। উত্তর থানা সেক্রেটারি আবদুর রহিম’র সঞ্চালনায় আলোচক ছিলেন উত্তর থানা কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল ওহাব।
এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী উত্তর থানা সহকারী সেক্রেটারি মো.রুহুল আমীন সহ উত্তর থানার কর্ম পরিষদ সদস্য ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102