বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনকা মিলনায়তনে শুক্রবার রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু: রেজা রিপনের গভীর শোক বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে বিএনপি নেতা মোশাররফ হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া  শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের কঠোর হওয়ার নির্দেশনা: নারায়ণগঞ্জে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত তৃণমূল পর্যায়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত শক্তিশালী করার আহ্বান জেলা প্রশাসকের কুতুবপুরে শিগগিরই সাঁড়াশি অভিযান, কাউকেই ছাড় দেওয়া হবে না’: পুলিশ সুপার তীব্র গরমে পথচারীদের স্বস্তিতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ; ছাতা ও পানি বিতরণ

মানবসেবায় আমরা ছাত্র সমাজে’র উদ্যোগে দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৬৫ 🪪

পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও মানবসেবার আহ্বানকে সামনে রেখে মানবসেবায় আমরা ছাত্র সমাজ সংগঠনের উদ্যোগে দুঃস্থদের মাঝে ইফতার উপহার বিতরণ করা হয়েছে। গত ১২ মার্চ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালিত হয়।

টানবাজারস্থ মিনাবাজার থেকে শুরু করে বন্দর সেন্ট্রাল ফেরি ঘাট, নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল ঘাট, ১নং রেল স্টেশন, ২নং রেল গেইট ও চাষাড়াসহ বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে ইফতার উপহার বিতরণ করা হয়। এ সময় প্রায় আড়াই শতাধিক দুঃস্থ মানুষের হাতে ইফতার উপহার তুলে দেওয়া হয়।

ইফতার উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী সামিয়া ইসলাম নেভিনা এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী খন্দকার মাহমুদুল হাসান আরমান। এছাড়াও মানবসেবায় আমরা ছাত্র সমাজ সংগঠনের সভাপতি মো: তানভির আলম খান অনিকের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাকিব হোসাইন, মোঃ আল আমিন, মোঃ মনির হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রমজানের পবিত্রতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে এ ধরনের কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে। এ উদ্যোগের মাধ্যমে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে বলে উল্লেখ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102