রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

হাজীগঞ্জে গাড়ি চাপায় পথচারী কিশোর আহত, তদন্ত করছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৪১২ 🪪

ফতুল্লা হাজীগঞ্জ এলাকায় গাড়ি চাপায় এক পথচারী কিশোর আহত হয়েছেন। শুক্রবার (৭ মার্চ) বিকেলে হাজীগঞ্জ রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি ভবনের ভেতরে ঢুকে যায়। তথ্যটি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. শরিফুল ইসলাম।

এঘটনার পর গাড়িটির চালক নীট কর্নসানের মনির হোসেন মনার বন্ধু তেল ব্যবসায়ী মিনারের ছেলে ইসরাত ও তার পাশে বসা মিনারের ভাতিজা রুমিকে আটক করে জনতা।

আহত পথচারীর নাম মেহেদী (১৪)। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাদীন আছেন।

জানা যায়, শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে হাজীগঞ্জ রেল লাইনে বেপরোয়া গতিতে একটি গাড়ী (ঢাকা মেট্টো-গ-৩৯-৮৩৩৩) কয়েক দফা যাতায়াত করে। এক পর্যায়ে গাড়িটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ রাখতে না পেরে পথচারী মেহেদীকে চাপা দিয়ে একই এলাকার বাবুল, কামাল ও শাহআলমের মালিকানাধীন তিন তলা ভবনের ভিতরে ঢুকে যায়।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি। এছাড়া আহত কিশোরের চিকিৎসা করাচ্ছে গাড়ির চালক ও তার পরিবার। আমরা ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102