সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ বিএনপির প্রতিবাদ সমাবেশে হীরা সরদারের নেতৃত্বে ১৩নং ওয়ার্ডের শোডাউন জাকির খানের ৫৪তম জন্মদিন: দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে ইসমাইল হোসেন কাউছারের অভিনন্দন দেশবিরোধী অপচেষ্টার প্রতিবাদ সমাবেশ: ১৮নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের নিয়ে আরিফের শোডাউন মহানগর বিএনপি নেতা জাকির খানের ৫৪তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা মহানগর বিএনপির সমাবেশে রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশাল শোডাউন অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয়বহন করলেন এমপি পুত্র সজিব ও সোনারগাঁও বিল্ডার্স নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সমাবেশে আলীরটেক থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান   জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না’গঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার বিশাল শোডাউন

বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের হামলা মামলার আসামী ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্ট ভূক্ত খোরশেদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৪৮৮ 🪪

নারায়নগঞ্জ ফতুল্লা থানার বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টা মামলার এজহার ভূক্ত আসামী আসামী খোরশেদ আলম খোরশেদ কে দু:সাহসিক অভিযানে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ ৷ বর্তমানে সে ফতুল্লা থানায় পুলিশী রিমান্ডে আছে ৷ জানা গেছে সন্ত্রাসী খোরশেদ ফতুল্লার কাশীপুর মধ্য নরসিংপুরের আব্দুল করিমের ছেলে ৷ তার বিরুদ্ধে চাঁদা বাজি মামলার ওয়ারেন্ট ও রয়েছে ৷

জনৈকা ইসরাত জাহান উক্ত মামলার বাদী ৷ অভিযোগ রয়েছে খোরশেদ ইসরাত জাহান ও তার স্বামীকে মারধোর করে চাঁদা দাবী করে হুমকী দিয়েছেন ৷ এ সব অভিযোগের প্রেক্ষিতে পুলিশ গত শনিবার মধ্য নরসিংপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ৷

প্রত্যক্ষদর্শীরা জানান ৷ দুধর্ষ খোরশেদ কে গ্রেফতার করতে গেলে ৷ সে হাতকড়া পড়া অবস্থায় পুলিশ কে গ্রেফতারে বাঁধা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে এবং খোরশেদের লোকজন পুলিশকে কর্তব্য কাজে বাধাঁ দিয়ে পুলিশের গাড়ী আটকে দেয় কিন্ত এর পরও অভিযানে নেতৃত্ব দেয়া ইন্সপেক্টর শাহিন দেওয়ান ও তার সঙ্গীয় ফোর্স এস আই শাহআলম ও কনষ্টবলরা চরম ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিয়ে ধাওয়া করে এলাকাবাসীর সহায়তায় আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় ৷

এলাকা বাসী জানিয়েছে গ্রেফতার কৃত খোরশেদ ১৯৯৮ সালে নরসিংপুরের আনোয়ার হত্যা মামলার আসামী ৷ এ মামলায় সে দীর্ঘ দিন জেল খেটেছে ৷ বর্তমানে সে ভূমি দস্যুতা ও নানা অপকর্ম করে এলাকার শান্তি প্রিয় মানুষের অশান্তি তৈরি করছে ৷

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102