বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু

সোনারগাঁয়ে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে বিএনপির নেতার তদবির! 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৩৯৮ 🪪
সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফুলের নাম শুনলেই আতংকিত হয়ে যেত স্থানীয় এলাকাবাসী।কিন্তু আওয়ামী সরকারের পতনের পর তাকে দীর্ঘদিন এলাকায় দেখা যায়নি। তার নামে ছাত্র হত্যা মামলা হয় এবং আগেও একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে ।
গতকাল বিকেলে সোনারগাঁও থানার পুলিশ তাকে স্থানীয় হরিহদী বাজার থেকে গ্রেফতার করে। জানা গেছে তাকে থানায় নেওয়া হলে সনমান্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোসলেহউদ্দীন থানায় যান তাকে ছুটাতে।
কিন্তু সোনারগাঁও থানায় তার বিরুদ্ধে মামলা থাকায় পুলিশ তাকে ছাড়েনি। জানা গেছে মোসলেহ উদ্দীন তাকে বিএনপি নেতা প্রমাণ করতে একটি বিএনপির পেইড এডিট করে তার নাম দিয়ে জালিয়াতি করে তাকে ছুটানোর জন্য। সেই বিএনপির নেতার নাম ছিল আশরাফ উদ্দীন আর আসামির নাম হলো আশরাফুল।
জানা গেছে বিএনপি নেতা মোসলেহ উদ্দীন তার বউকে নিয়ে যায় তাকে রক্ষা করার জন্য। এক সময় তেলের ব্যবসা করে এই নেতা এখন বনে গেছেন কোটি টাকার মালিক। এই নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা গিয়েছে ক্ষোভ। তারা যানান মোসলেহ উদ্দীন বিএনপির নাম বিক্রি করে এখনই চাঁদাবাজি শুরু করে দিয়েছে। পুলিশ যাকে ধরেছে এই আশরাফুল ছিল আওয়ামী লীগ এর সন্ত্রাসী। জানা গেছে সকালে তাকে কোর্টে চালান করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারি জানান, দেশে চলমান ডেবিল হান্ড অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হত্যা মামলায় ১ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে সকালে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102