বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

সোনারগাঁয়ে তুহিন মাহমুদ জাতীয় নাগরিক পার্টি (NCP)কেন্দ্রীয় যুগ্ম-মূখ্য সমন্বয়ক 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৮৬ 🪪
নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ প্রতিশ্রুতি দিয়ে সদ্য আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
দলের সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত ২১৭ সদস্যের এই কমিটি শনিবার গভীর রাতে এনসিপির ফেইসবুক পাতায় প্রকাশ করা হয়।
আগের দিন শুক্রবার সন্ধ্যায় দলটির আত্মপ্রকাশের সময় আংশিক কমিটি ঘোষণা করে ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠার লক্ষ্যের কথা জানানো হয়েছিল।
এক বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত ২১৭ সদস্যের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মূখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ।
তুহিন মাহমুদ সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের প্রেমের বাজার এলাকার বাসিন্দা। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য তুহিন মাহমুদ বর্তমানে একটি উন্নয়ন সংস্থার সিনিয়র কর্মকর্তা এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন।
গত বছরের জুলাই-অগাস্টে প্রবল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান। ক্ষমতাচ্যুত দলটির শীর্ষ সারির নেতাদের কেউ কেউ ধরা পড়েছেন, অনেকে বিদেশে কিংবা আত্মগোপনে চলে গেছেন।
আওয়ামী লীগের নেতা, সাবেক মন্ত্রী-এমপিদের অনেকেই বিচারের মুখোমুখি হচ্ছেন। দলটির নেতৃত্বাধীন জোটের শরিক দুই-একটি দলের শীর্ষ নেতাও গ্রেপ্তার হয়েছেন। মিত্র দলগুলোর প্রায় কোনোটিই আর মাঠে সক্রিয় নেই।
এমন প্রেক্ষাপটে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির আত্মপ্রকাশ ঘটে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102