মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি সিদ্ধিরগঞ্জের ‘ক্লুলেস’ তানিয়া হত্যা মামলার মূল রহস্য ফাঁস, পিবিআইয়ের হাতে ঘাতক স্বামী গ্রেফতার এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপন নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান

না’গঞ্জ মহানগর ওলামা দলের ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৪৩৪ 🪪

নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী ওলামা দলের ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আলহাজ্ব মাওলানা কাজী মোঃ সেলিম রেজা ও সদস্য সচিব এডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেনের যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন পেয়েছে।

নতুন আহবায়ক কমিটিতে হাফেজ ক্বারী মোঃ শিব্বীর আহম্মেদকে আহবায়ক এবং হাফেজ মোঃ আব্দুল কাইয়ুমকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে মোট ১০১ জন সদস্য রয়েছেন।

নবগঠিত কমিটির আহবায়ক হিসেবে উচ্ছাস ও আশাবাদ ব্যক্ত করে হাফেজ ক্বারী মোঃ শিব্বীর আহম্মেদ গণমাধ্যমকে জানান, “নারায়ণগঞ্জ মহানগরীতে ওলামা দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। আমরা এই কমিটির মাধ্যমে ধর্মীয় ও জাতীয় উন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য হলো ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দেওয়া।”
তিনি আরও বলেন, “এই কমিটি গঠনের মাধ্যমে আমরা নারায়ণগঞ্জের ধর্মপ্রাণ মানুষদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাব। আমরা আশা করি, আমাদের প্রচেষ্টা এলাকার সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
নতুন কমিটিতে স্থানীয় পর্যায়ের বিশিষ্ট ধর্মীয় নেতা, আলেম ও সমাজকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।
হাফেজ ক্বারী মোঃ শিব্বীর আহম্মেদের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগরী ওলামা দলের নতুন কমিটি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এই কমিটির মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করা হবে বলেও তিনি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102