বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
স্বচ্ছ ভূমি সেবা ও সুশৃঙ্খল নারায়ণগঞ্জ গড়তে সফল ডিসি রায়হান কবির: সর্বমহলে প্রশংসা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন: শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা ফতেহ মোহাম্মদ রেজা রিপন এসএসসি-২০২৬: আদর্শ স্কুল নারায়ণগঞ্জে পাসের হার ৯৪.৮০ শতাংশ  নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মহানগরী আমীর আবদুল জব্বার আড়াইহাজারে সম্পত্তি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ হামলায় আহত ৫ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৮তম ফাঁসি দিবসে ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জের শ্রদ্ধা ও আলোচনা সভা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি সিদ্ধিরগঞ্জের ‘ক্লুলেস’ তানিয়া হত্যা মামলার মূল রহস্য ফাঁস, পিবিআইয়ের হাতে ঘাতক স্বামী গ্রেফতার এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি

খাদ্যদ্রব্য মজুদ বা ভেজাল করলে কাউকে ছাড় দেবো না – জাহিদুল ইসলাম 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০০ 🪪
আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুদ বা ভেজাল করলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।

বুধবার (২৬শে ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা টাস্কফোর্স কমিটি’র সভায় তিনি বলেন, পবিত্র রমজান মাসে আমরা আশা করি কোনো পণ্যে ভেজাল থাকবে না বা দাম বাড়বে না। আমরা কারো মর্যাদায় আঘাত করতে চাই না, তবে যদি কেউ খাদ্যে ভেজাল মিশ্রণ বা পণ্য মজুদ করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, রমজান মাসে কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করে, তাহলে তার কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। ব্যবসায়ীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, তারা যেন এ ধরনের অনৈতিক কাজ থেকে বিরত থাকেন। কেউ যদি এমন কাজের তথ্য পান, তাহলে প্রশাসনকে জানান। একজনের কারণে পুরো ব্যবসায়ী সমাজের দুর্নাম হোক, এটা আমরা চাই না।

ডিসি আরও বলেন, উন্নত বিশ্বে উৎসবের সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে দেওয়া হয়, যাতে সবাই আনন্দের সঙ্গে উৎসব পালন করতে পারে। কিন্তু আমাদের দেশে ঠিক উল্টোটি হয়। বছরের অন্য সময় তো ব্যবসায়ীরা মুনাফা করেন, রমজানে কেন সবাই একসঙ্গে উৎসব পালন করতে পারবে না।

হোটেল ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, রমজানে রাস্তা দখল করে দোকান বসানো চলবে না। এতে যানজট সৃষ্টি হয় এবং মানুষের চলাচলে সমস্যা হয়। অসুস্থ মানুষদের দ্রুত হাসপাতালে পৌঁছাতে সমস্যা হয়। রমজানে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি এবং সবার সহযোগিতা কামনা করছি।

খাদ্যে ভেজাল রোধে নৈতিকতা গঠনের ওপর জোর দিয়ে জেলা প্রশাসক বলেন, আমি যে খাবার নিজে খাই না, তা অন্যের কাছে বিক্রি করি কীভাবে? নৈতিকতা জাগ্রত করতে হবে। উন্নত দেশে এসব দেখা যায় না, কারণ তাদের সমাজে এসব নিয়ন্ত্রণে নৈতিকতা তৈরি হয়েছে। আমাদের সমাজকেও সেই পর্যায়ে নিয়ে যেতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাকিব-আল-রাব্বি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব কুতুবুল আলম, মহানগর বিএনপির সভাপতি অ্যাড, সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাড,আবু ইউসুফ খাঁন টিপু, জামায়াতে ইসলামীর সাবেক মহানগরীর আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাহবুব হোসেন, মোঃ রওশন আলী,মোঃ মাহবুব উল্লাহ তপন সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102