মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও সরবরাহ স্বাভাবিক রাখতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৮ 🪪
পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও সরবরাহ স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

বুধবার (২৬শে ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন  ব্যাবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন ।

সভায় চেম্বারের সভাপতি মুস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া বলেন, রমজান আসলেই কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেন। অথচ এ বছর সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের শুল্ক কমিয়েছে এবং ৩৯ শতাংশ বেশি পণ্য আমদানি করা হয়েছে। ফলে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকার কথা।

তিনি আরও বলেন, আমরা আশা করি, ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম সহনীয় রাখবেন, যেন সাধারণ মানুষ কেনাকাটা করতে পারে।সাধারণ মানুষকে সহায়তা করতে একটি মনিটরিং সেল ও হটলাইন চালু করার ঘোষণা দেন তিনি।

তিনি বলেন কোনো ব্যবসায়ী যদি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেয়, তাহলে হটলাইনে জানালে আমরা ব্যবস্থা নেব। সিন্ডিকেট ব্যবসায়ীদের রুখতে সকলে একসঙ্গে কাজ করবো।

সভায় যানজট, হকার সমস্যা, ছিনতাই প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া, কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে আরও কার্যকর করে রমজানে নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি আবু জাফর, পরিচালক মোঃ সোহাগ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, হানিফ সরদার, গোলাম সারোয়ার সাঈদ, আহমেদুর রহমান তনু, মোঃ মজিবুর রহমান, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ শংকর কুমার সাহা, হাজী নুরুদ্দিন, শফিকুর রহমান লিটন প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102