মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন কর্তৃক শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৩ 🪪

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। এ উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং কর্মকর্তারা শহীদ মিনারে সমবেত হন।

একুশের প্রথম প্রহরে সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের চেয়ারম্যান  আলহাজ্ব বদিউজ্জামাল বদু, ভাইস চেয়ারম্যান আব্দুস সবুর খান সেন্টু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনির হোসেন খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। তারা ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগকে স্মরণ করেন।

সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব বদিউজ্জামাল বদু  বলেন, “১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় বাঙালি জাতির আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় এবং তাদের আদর্শকে ধারণ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করে।”
এছাড়াও, তিনি সংগঠনের সকল সদস্য ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “ভাষা আন্দোলনের চেতনা আমাদের সকলের মধ্যে জাগ্রত রাখতে হবে। মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আমাদের সকল কর্মকাণ্ডের মূলভিত্তি হওয়া উচিত।”

উল্লেখ্য, ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় বাঙালি জাতি তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের আত্মত্যাগের ফলেই আজ আমরা মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার পেয়েছি। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়, যা বাংলাদেশসহ সারা বিশ্বে পালিত হয়ে আসছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102