বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

দেশের মানুষের স্বার্থে আমরা এক প্লাটফর্মে আসি, ফ্যাসিষ্ট হাসিনার দল ছাড়া -মাওঃ আব্দুল বাছিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৯ 🪪
খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, আমরা নির্বাচন চাই দ্রুত সময়ে, আবার সংস্কারও চাই দ্রুত সময়ে, সব কিছু যুক্তিক সময়ের মধ্যে। ফ্যাসিবাদ হাসিনার দল ছাড়া অন্য যত সংগঠন আছে আমরা ঐক্য চাই সবার সাথে। ঐক্যবদ্ধ হয়ে একটি সফল রাষ্ট্র কায়েম করতে চাই। যত সংগঠন আছে, আমাদের মাঝে বিভেদ থাকতে পারে, মতবাদ যার যার থাকতে পারে, আমরা এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, সবকিছুই এক, তাই দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে সার্বভৌমত্বের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা ঐক্য চাই ।

 

শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, খেলাফত মজলিস জেলা ও মহানগর আয়োজিত  কর্মী সম্মেলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, যারা বিভেদ করছে মনে করি না। যারা ছাত্রদের মাঝে বিভেদ করতেছে তাও আমরা চাইনা। আমরা তাদের বলছি এগুলো ছাড়েন তা না হলে কাজ হবে না। সবকিছু বাদ দিয়ে দেশের মানুষের স্বার্থে আমরা এক প্লাটফর্মে আসি। আমরা আগামীতে ইসলামের একটা মার্কা দিতে চাই, যেন ভোটাররা তাদের ভোট দিতে সহজ হবে। যেখানে জামায়াত থাকবে সেখানে কোন ইসলামিক দল থাকবে না, যেখানে খেলাফত মজলিস থাকবে যেখানে ইসলামী অন্য কোন দল থাকবে না।

মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা আবু তাহের জিহাদী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মাওলানা মুঈনুদ্দীন আহমদ, মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুল জব্বার, ঢাকা মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আবুল হোসাইন সহ প্রমূখ ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102