বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

আমরা আওয়ামী লীগের ও শেখ হাসিনা বিচার ও সংস্কার চাচ্ছি,তার পর নির্বাচন – শামান্ত শারমিন  

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৫ 🪪
জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, আমরা আওয়ামী লীগের ও শেখ হাসিনার বিচার চাচ্ছি, তাঁকে দেশে প্রত্যাবতন করা হোক এবং শেখ হাসিনার বিচার করা হোক। এর মধ্য দিয়ে বাংলাদেশের নারীরা তার যে রাজনৈতীক সুরত (অবস্থার) সেটার সমাপ্তি ঘটাতে পারবে। সেটা অন্য মাত্রায় আমরা প্রবেশ করতে পারব। আমরা সে কারণে বিচারের কথা বলছি, আমরা সংস্কারের কথা বলছি। আমরা দেখতে পাচ্ছি এখনো উপদেষ্টা পরিষদে উল্লেখ্যযোগ্য সংখ্যক নারী আমরা দেখতে পাচ্ছি না। যদি এমন হয় বিভিন্ন সেক্টরে নারীরা পিছিয়ে আছে তাহলে কি করলে নারীরা এখানে এগিয়ে আসতে পারবেন সে প্রদ্ধতি আমাদেরই বের করতে হবে।

 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে, জাতীয় নাগরিক কমিটির উদ্যোগ জুলাই অভ্যুত্থানে নারীর ভূমিকা নিয়ে নারী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ৩টি অবৈধ নির্বাচনের পরে আবারো প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে পারেনা। আরো একটি তথাকথিত নির্বাচন হতে পারেনা। অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে। গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান পুনর্লিখিত হতে হবে। ক্যাম্পাসগুলোতে নতুন ধারার রাজনীতি চালু হয়েছে। আগামীতে নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে। নারীদের সিদ্ধান্ত গ্রহনের জায়গায় আসতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102