মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ নগরীর খানপুর হাসপাতাল রোড থেকে জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আয়োজনে এ বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এসময় জামায়াতে ইসলামীর ছাত্র শিবির ও নেতাকর্মীরা তাদের নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নানা স্লোগান দেন। পরে প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষ করে।
এসময় মহানগর জামায়াতে ইসলামীর সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমদ, জেলা জামায়াতে ইসলামীর সভাপতি মমিনুল হক সরকার, সাধারন সম্পাদক মনোয়ার হোসেন, মহানগর জামায়াতের আমির হাফিজুল রহমান সহ প্রমূখ ।
সভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন দ্রুততম সময়ের মধ্যে জামায়াতের কেন্দ্রীয় নেতা সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মুক্তির দাবি জানান, বিনা দোষে আওয়ামীলীগ সরকার এটি এম আজরুল ইলামকে মিথ্যা মামলা দিয়ে জেলে আটকে রেখেছে। তাই অনর্তবর্তিকালিন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি অবিলম্বে তাকে মুক্তি দিতে। এর আগে খানপুরে সমাবেশ করে বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতাকর্মীরা।