শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

হোসিয়ারী সমিতির সভাপতির দায়িত্ব গ্রহন করলেন বদু সহ সভাপতি আব্দুস সবুর – সাঈদ আহমেদ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৪৭ 🪪
বাংলাদেশ হোসিয়ারি সমিতির বেয়ারার নির্বাচনে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সভাপতি বদিউজ্জামান বদু, সহ-সভাপতি (জেনারেল) আব্দুস সবুর খান সেন্টু এবং সহ-সভাপতি (এসোসিয়েট গ্রুপের) সাঈদ আহম্মেদ স্বপন। মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি) বিকাল ৩টায় হোসিয়ারি সমিতির কার্যালয়ে  নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি নির্বাচনের ফল ঘোষণা করেন।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি বলেন, নির্বাচন তফসিল থেকে ভোট গণনা পর্যন্ত সকল শ্রেণীর মানুষ আমাদের সহযোগিতা করেছেন। বিশেষ করে হোসিয়ারি সমিতির প্রার্থীরা আমাদের সবসময় সহযোগিতা করেছেন।

তিনি আরও বলেন নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করার জন্য কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। যদিও এতে কিছুটা অসন্তোষ দেখা দিয়েছে, তবে এটি আমার একক সিদ্ধান্ত ছিল না। আমরা চাইনি নির্বাচন নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হোক।

বুধবার (১২ই ফেব্রুয়ারি) নির্বাচিত সভাপতি, দুই সহ-সভাপতি এবং ১৫ জন পরিচালক শপথ নিয়ে তাদের দায়িত্ব শুরু করবেন। ভোটারদের সুবিধার্থে এবং দূর্ভোগ কমানোর জন্য নারায়ণগঞ্জ ক্লাবে ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিছু মিডিয়াতে ভুল তথ্য পরিবেশন করা হয়েছিল, তবে আপনাদের সহযোগিতায় আমরা সুন্দর পরিবেশে নির্বাচন আয়োজন করতে সক্ষম হয়েছি।

নবনির্বাচিত সভাপতি বদিউজ্জামান বদু জানান, এই নির্বাচন হোসিয়ারি মালিকদের জন্য একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। আমাদের প্যানেলের সকল সদস্য বিজয়ী হয়েছেন, এটি সকলের সহযোগিতায় সম্ভব হয়েছে। নির্বাচন বোর্ড যে সুন্দর নির্বাচন উপহার দিয়েছে, তা আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবো। কিছু ভুল সংবাদে বলা হয়েছে যে, আমাদের এসোসিয়েট গ্রুপের পরিচালক সাইফুল ইসলাম হিরু ৫০ লাখ টাকা খরচ করে নির্বাচন করেছেন। এ ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ থেকে বিরত থাকতে অনুরোধ করছি।

এছাড়া, তিনি জানান, দুই বছরে সহ-সভাপতি পদে আব্দুস সবুর খান সেন্টু এবং সাঈদ আহম্মেদ স্বপন এক বছর করে দায়িত্ব পালন করবেন, এরপর বাকি এক বছরে দুলাল মল্লিক এবং নাছির শেখ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। আমরা সকলকে নিয়ে হোসিয়ারি সমিতি পরিচালনা করতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য মোঃ জাকারিয়া ওয়াহিদ এবং কৃষ্ণ কুমার সাহা, আপীল বোর্ডের চেয়ারম্যান জি এম হায়দার আলী, এবং সদস্য মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ শওকত আলী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102