বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু

টানবাজারে ফ্ল্যাট বাসায় বৃদ্ধের গলা কেটে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২০ 🪪

নারায়ণগঞ্জ শহরের একটি ফ্ল্যাট থেকে উৎপল রায় নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷

সোমবার রাতে টানবাজার সাহাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধারের কথা জানান সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দীন৷

নিহত উৎপল রায় (৬৫) এ এলাকার একটি সাততলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে থাকতেন৷ তার মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে বলে জানিয়েছে পুলিশ৷

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, উৎপল রায় স্ত্রী বিয়োগের পর ওই ফ্ল্যাটে বড় ছেলের সাথে থাকতেন৷ তার আরেক ছেলে প্রবাসে থাকেন৷ গতরাতে ছেলে উজ্জ্বল রায় বাসায় ফিরে দরজা বন্ধ দেখেন৷ বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকে রক্তাক্ত মরদেহ দেখতে পান৷
পুলিশ কর্মকর্তা জামাল উদ্দীন বলেন, উৎপল রায়ের গলা ধারালো কিছুর মাধ্যমে জখম করে তাকে হত্যা করা হয়েছে৷ বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনাও ঘটেছে৷

“এ ঘটনার পর থেকে বাড়ির দারোয়ানের কোনো হদিস পাওয়া যাচ্ছে না৷ পুলিশের ধারণা, দারোয়ান এ লুট ও হত্যার ঘটনার সাথে জড়িত থাকতে পারেন৷ সবদিক বিবেচনায় পুলিশ তদন্ত করছে৷”

নিহতের ছেলে সেভ দ্য চিলড্রেন নামে এনজিও’র একটি প্রকল্প পরিচালক ডা. উজ্জ্বল রায় বলেন, তার বাবা অবসরে যাবার আগে স্থানীয় একটি আটা-ময়দার কারখানায় চাকুরি করতেন৷ ছেলে প্রতি সকালে তার ঢাকার কর্মস্থলে চলে যান৷ সারাদিন বাবা বাড়িতে একাই থাকেন৷
“একজন নারী আছেন যিনি গৃহকর্মীর কাজ করেন আর একজন দারোয়ান টুকটাক কাজ করে দেন৷ বাবা সাধারণত পরিচিত কোনো লোক ছাড়া দরজা খোলেন না৷ যিনি বা যারা এ ঘটনা ঘটিয়েছেন তারা বাবার পরিচিত হবার সম্ভবনাই বেশি৷ আর দারোয়ানকে নিয়ে দরজা ভাঙলেও এর পর থেকে তার কোনো খোঁজ পাচ্ছি না৷ ঘরের প্রায় ১০ ভরি স্বর্ণ ও দেড় লাখ টাকাও নেই৷”
তবে মঙ্গলবার সকাল সাড়ে দশটা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102