বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

গাজীপুরে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৭ 🪪
গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সমাবেশ থেকে হামলাকারীদের গ্রেপ্তার, আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিক্ষোভ সমাবেশ পালিত হয়। সমাবেশ শেষে নারায়ণগঞ্জ শহরের বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
সমাবেশে ছাত্রদের সাথে সংহতি জানিয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘আমাদের ভাই-বোনদের ওপর যদি হামলা করা হয়, তাহলে ছাত্র-জনতা বসে থাকবে না। মামলা হচ্ছে কিন্তু আসামি গ্রেপ্তার হচ্ছে না। ফ্যাসিবাদের দোসররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেকজনের রক্তের বদলা চাই বিচারের মাধ্যমে।আমরা অস্থিতিশীলতা চাই না।’
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নীরব রায়হান বলেন, ‘প্রশাসন তাদের কাজ করছে না বিধায় জনগণ শিক্ষার্থীদের ওপর আস্থা রাখছে। গাজীপুরে আমাদের ভাইদের ফোন করে বলেছিল মোজাম্মেল হকের বাসায় আক্রমণ হয়েছে, আপনারা আসুন। ছাত্র ভাইয়েরা সেখানে যাওয়ার পর আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।
আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।’
সমাবেশে অন্যদের ভেতর বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী, জেলা প্রতিনিধি সদস্য আহমেদুর রহমান তনু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিব জাবেদ আলম, যুগ্ম আহবায়ক পিয়াল, শাকিল সাইফুল্লাহ, মুখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন, যুগ্ম সদস্যসচিব নাজমুল ইসলাম প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102