মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি সিদ্ধিরগঞ্জের ‘ক্লুলেস’ তানিয়া হত্যা মামলার মূল রহস্য ফাঁস, পিবিআইয়ের হাতে ঘাতক স্বামী গ্রেফতার এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপন নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান

নাসিকের সেবা থেকে ফতুল্লা অঞ্চলকে বঞ্চিত করেছে শামীম ওসমান – আব্দুল জব্বার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৬ 🪪
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির মাওলানা  মুহাম্মদ আবদুল জব্বার বলেন, সরকার ফতুল্লাকে সিটি কর্পোরেশনের আওতায় নেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু শামীম ওসমানের কারনে  এটা হয়নি। শামীম ওসমান ফতুল্লার মানুষকে সিটি কর্পোরেশনের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে। ফতুল্লাকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবী জানাচ্ছি। দীর্ঘ সময় ধরে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে কোন মেডিকেল কলেজ নেই। উচ্চশিক্ষা এবং চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের দ্রুত সময়ে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে। বিগত দিনের সন্ত্রাসীরা দিনের ভোট রাতে দিয়ে আমাদের ঘাড়ের উপর নেতা সেজে বসে ছিল। এখন এবং পরবর্তী সময় আমরা এমন কোন ডাকাত জুলুমবাজ সন্ত্রাসীকে ভোট ডাকাতি করে আমাদের ঘাড়ে বসতে দিতে চাইনা।

শুক্রবার (৭ই ফেব্রুয়ারি) ফতুল্লার ইসদাইর এলাকায় ওসমানী স্টেডিয়ামে, নারায়ণনগঞ্জ জেলা ও মহানগরী জামায়াত আয়োজিত জনসভায় সভাপতির বক্তব্যে  তিনি  এসব কথা বলেন।

এসময় কিনি আরও বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনে হত্যাকারী চিহ্নিত সন্ত্রাসী শামীম ওসমান. সেলিম ওসমানের মত কেউকে গ্রেফতার হতে এখনো দেখিনি। অবিলম্বে তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। সাত খুনের সাথে যারা জড়িত এমন অনেকেই এখনো গ্রেফতার হয়নি, তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে। তাদের বিচারে ঘোষিত রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। ত্বকী হত্যার বিচার দ্রুত কার্যকর করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমদ, জেলা আমির মমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু সুফিয়ান সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102