সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত 

না.গঞ্জ প্রজন্মদলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন অধ্যাপক মামুন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৩ 🪪

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় অধ্যাপক মামুন মাহমুদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয়তাবাদী প্রজন্ম দল। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারী) রাতে মামুন মাহমুদের কার্যালয়ে গিয়ে জেলা প্রজন্মদলের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিমের নেতৃত্বে তাকে এ ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এসময় নিজ অনুভূতি ব্যক্ত করে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দেশে বর্তমানে প্রায় ৪ কোটি নতুন ভোটার। তারা আগামী নির্বাচনে ভোট প্রয়োগ করে তাদের সুচিন্তিত মতামত পেশ করবেন। কাজেই এ চারকোটি নতুন ভোটারকে আমাদের দলে যতই অর্ন্তভুক্ত করতে পারবো, ততবেশি আমাদের দলকে শক্তিশালী করতে পারবো। তাই আমি এ প্রজন্মদলকে অনুরোধ করবো, বর্তমানে প্রজন্মের যে যুবসমাজ রয়েছে তাদেরকে এ দলে সম্পৃক্ত করবেন। এবং এ দলের হাতকে আরও বেশি শক্তিশালী করবেন।

তিনি বলেন, আমি আশা করছি একসময় প্রজন্ম দল একটি বৃহৎ শক্তিশালী সংগঠনে পরিনত হবে। তাদের জন্য আমার আর্শিবাদ রইলো। আমি তাদের পাশে রয়েছি এবং থাকবো।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এরশাদ আহমেদ , গণতান্ত্রিক যুবদল এলডিপি কেন্দ্রীয় কমিটি বাহার উদ্দিন বাহার নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের সদস্য সচিব রায়হান উদ্দিন জিল্লু, সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন সানি, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, হাজী সুমন, মহানগর প্রজন্মদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, জি এম রাজীব, আব্দুল আলিম, সদর থানা আহবায়ক শাহীন আহমেদ, সদস্য সচিব মো.ফারুক, ফতুল্লা থানা প্রজন্ম দলের আহাবায়ক ইউসুফ চৌধুরী,বক্তাবলী ইউনিয়ন প্রজন্ম দলের আহবায়ক জাহাঙ্গীর রনি, সদস্য সচিব আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহ্বায়ক হাজী মনির হোসেন প্রধান ও সদস্য সচিব, আবুল হোসেন সানি, এনায়েতনগর ইউনিয়ন প্রজন্মদলের আহ্বায়ক আব্দুল কাদির হাওলাদার ও সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন রনিসহ আরও অনেকে।

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারী (রোববার) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল এবং সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন। এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102