শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত। 

ত্বকী হ*ত্যার ১৪৩ মাস উপলক্ষে আলোকপ্রজ্বালন কর্মসূচি শনিবার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৩ 🪪

নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৪৩ মাস উপলক্ষে আলোকপ্রজ্বালন কর্মসূচির আয়োজন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান সংগঠনের প্রচার ও দপ্তর সম্পাদক অপার অরণ্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (৬ ফেব্রুয়ারি) তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৪৩ মাস, সাথে সাথে একটি বিচারহীনতারও ১৪৩ মাস। গত ৫ আগস্ট শেখ হাসিনা শাসনের অবসান হলেও এ হত্যার তদন্ত শেষে অভিযোগপত্র এখনো আদালতে পেশ করা হয় নাই। দেশে এইটি বিচারহীনতা ও রাষ্ট্রের বৈষম্যমূলক বিচার ব্যবস্থার একটি নগ্ন উদাহরণ। ত্বকী হত্যার ১৪৩ মাস উপলক্ষে ত্বকী সহ সকল হত্যার বিচারের দাবিতে আগামী ৮ ফেব্রæয়ারি ২০২৫ শনিবার সন্ধ্যা ছয়টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোকপ্রজ্বালন কর্মসুচি অনুষ্ঠিত হবে।

২০১৩ সালের ৬ মার্চ ত্বকীকে অপহরণ করে হত্যা করা হয় এবং ৮ মার্চ তার মরদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয় । এরপর থেকে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট ধারাবাহিকভাবে প্রতি মাসের ৮ তারিখে কর্মসূচি পালন করে আসছি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102