বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি’র প্রতিবাদে টিপু’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৯ 🪪
দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে, বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার ( ৫ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর ১১নং ওয়ার্ডের এম সার্কেসের এসিআইর সামনে থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা ।

 

এ সময় বিক্ষোভ মিছিলটি এম সার্কেস থেকে শুরু করে হাজীগঞ্জ মোড় হয়ে সরদার পাড়া রোড দিয়ে ১২নং ওয়ার্ডে খানপুর রেললাইন বৌবাজার হয়ে ডনচেম্বার দিয়ে মিশপাড়া এসে শেষ হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিম মোস্তাকিম শিপলু, মা  নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, ১৩নং-ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হিরা সরদার, রুগ্ন সম্পাদক মোঃ মাসুম, মোঃসাহাবুদ্দিন, মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ দুলাল হোসেন, আব্দুর রশিদ,যুব দলের সদস্য নূরে এলাহী সোহাগ, সাইফুল ইসলাম আপন, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন, বিএনপি নেতা কাজী নাঈম, আল আরিফ, মনির হোসেন, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মামুন সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102