শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

সাখাওয়াত  ও টিপু’র বিরুদ্ধে বিশাল জয় বদু’র- মন্তব্য হোসিয়ারী সমিতির ভোটারদের 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭৬ 🪪
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (২০২৫-২০২৭) এর নির্বাচন শান্তি শৃঙ্খলা বজায় রেখে উৎসবমূখোর পরিবেশে  অনুষ্ঠিত  হয়েছে। 

সোমবার (৩রা ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাব লিঃ এর নির্মানাধীন ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হোসিয়ারী সমিতির নির্বাচন নিয়ে  নগরীর উকিলপাড়া ও নয়ামাটি জুড়ে বিভিন্ন আলোচনার সৃষ্টি হয়েছে সর্বত্র ।  এর মধ্যে জেনারেল গ্রুপের নেতৃত্ব দেন বদিউজ্জামান বদু এবং এসোসিয়েট গ্রুপের নেতৃত্ব দেন শাহ ফতেহ মোঃ রেজা রিপন। উভয় পক্ষ নির্বাচনে জয় লাভ করে সংগঠনের উন্নয়নের স্বার্থ   রক্ষায় কাজ করবে এমন মন্তব্য হোসিয়ারী শিল্পের মালিকদের।
নির্বাচনে এসোসিয়েট গ্রুপের পক্ষে সংহতি প্রকাশ  করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দও তাদের সাথে সহমত পোষন করেছেন ।
নির্বাচনে  দিন  ভোটাররা ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের  প্রতিনিধি নির্বাচিত করেছেন। নির্বাচনে বদিউজ্জামান বদুর প্যানেলে ১৮ জন সদস্যের মধ্যে ১৫ জন জয় লাভ করেন এবং রেজা রিপন প্যানেলের ১৪ জনের মধ্যে শুধুমাত্র রেজা রিপনই জয় পান ও স্বতন্ত্র প্রার্থী দুইজন জয় লাভ করেন।
তবে নাম প্রকাশ না করার শর্তে হোসিয়ারী সমিতির নির্বাচনে ভোটাররা তাদের বক্তব্যে বলেছেন অনেক দিন পর অনুষ্ঠিত হয়েছে শান্তি পুর্ন একটি নির্বাচন। সাধারণ ভোটারদের মাঝে সংগঠনের ব্যাপারে ইতিবাচক দিক প্রকাশ করে দিয়েছে। নামে মাত্র সংগঠন থাকবে অথচ সংগঠনের উন্নয়নের ব্যাপারে কোন কাজ হবেনা এমন সংগঠন না থাকাটাই উত্তম।
আমাদের সমিতির যেসকল সম্পত্তি রয়েছে সেগুলো উদ্ধার করা সহ উন্নয়ন করাটা এখন সময়ের দাবী। এ জয় শুধু বদু প্যানেলের হয় নি,এ জয় এ্যাড,সাখাওয়াত  হোসেন খান ও এ্যাড, আবু আল টিপুর বিরুদ্ধে। আমরা আশাবাদী বর্তমান যে প্যানেল হবে সেটা অবশ্যই সংগঠনের উন্নয়নে কাজ করবে।
বদিউজ্জামান বদু নির্বাচনের পূর্ব থেকেই এ শিল্পের  যে সকল জমি দখল হয়ে আছে এবং যেসব স্থানে কাজ করা প্রয়োজন সেগুলো করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা  আশাবাদী তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করবেন।

প্রসঙ্গত হোসিয়ারী সমিতির (২০২৫-২০২৭)’র নির্বাচনে ১১৫৯টি ভোটের মধ্যে সর্বমোট ভোট গ্রহন হয়েছে ১১১৩টি।ভোটের  ব্যালট বাতিল হয়েছে ৫৪টি ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102