মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যাপক গণসংযোগে মাওলানা মঈনুদ্দিন আহমাদ: নারায়ণগঞ্জ-৫ আসনে জামায়াতের প্রার্থীর প্রচারণা তুঙ্গে ইসলাম সংসদে প্রতিষ্ঠা করতে হবে- গোলাম মসিহ  ত্বকী হত্যার ১৫৩ মাস: শামীম ওসমানসহ নির্দেশদাতাদের অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করে দ্রুত বিচারের দাবি খালেদা জিয়ার সুস্থতা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়: বজলুর রহমান ডেঙ্গু জ্বরে আক্রান্ত আনু’র শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন এড. টিপু  গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহানগর তাতীদল দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ: জমিয়ত নেতা মনির হোসাইন কাসেমীকে শোকজ বেগম খালেদা জিয়া ও নুরুল ইসলাম সরদারের সুস্থতায় খাশি সাদকা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সনমান্দীতে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল ‘জনতা আগে, নেতা পরে’: নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়নে আধুনিক রোডম্যাপ ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদুজ্জামানের

শহরে মহানগর ছাত্রদলের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৯ 🪪

বাংলাদেশ আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির প্রতিবাদে শহরে মশাল মিছিল করছে মহানগর ছাত্রদল

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক নাম্বার রেল গেট থেকে মশাল মিছিল বের হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে পথ সভার মাধ্য দিয়ে শেষ হয়।

সরকারি কদম রসুল কলেজ ছাত্রদলের সাবেক সাদারণ সম্পাদক আতিকুর রহমান রিফাত বলেছেন, ‘নারায়ণগঞ্জে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করিলে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিবো। নারায়ণগঞ্জে কোন ছাত্রলীগকে থাকতে দেওয়া হবে না, যারা জনগণের ক্ষতি করেছে বৈষম্যবিরোধী আন্দোলনে যে ভাবে ছাত্র ভাইদেরকে হত্যা করেছে তাদেরকে এই দেশে থাকতে দেওয়া যাবে না’।

তিনি বলেন, ‘শেখ হাসিনা ও তার নেতারা পালিয়েছে আপনারা দেখেছেন, ছাত্রলীগকে ঠেকাতে কি পদক্ষেপ নেওয়া যায় সেটা আমরা নিবো’।

তিনি আরও বলে, ‘কিছুদিন আগে ছাত্রলীগ তার গুন্ডা বাহিনী ও টুকাই দিয়ে বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়েছে, তাদের বলতে চাই এই টুকাই দিয়ে রাজনীতি হবে না, আপনারা যেহেতু ছাত্রলীগের রাজনীতি করেন, ছাত্র দিয়ে রাজনীতি করেন। দেশের জন্য যদি আসেন আমরা আপনাদের স্বাগতম জানাই, কিন্তু দেশের বিরুদ্ধে প্রতিক্রিয়া করতে চাইলে দাঁত ভাঙা জবাব দিবে মহানগর ছাত্রদল’।

এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কলেজের কাজী কর্নিয়া, সরকারি কদম রসুল কলেজের মো. মাশরাফি আলম, মো. ফাহিম, মো. রাহাদ, মো. সাব্বির রহমান প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102