মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ 

যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন জয়ের উপর হামলায় নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ২১৪ 🪪
যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য জয়নাল আবেদীন জয়ের উপর দুর্র্র্বৃত্তের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন।
সংগঠনের সভাপতি আনিসুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক শওকত আলী সৈকত শুক্রবার (৩১ জানুয়ারী) এক যৌথ বিবৃতিতে বলেন, আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আর্ন্তজাতিক বাণিজ্যমেলায় পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য জয়নাল আবেদীন জয় দুর্র্র্বৃত্তের হামলার শিকার হয়েছেন।
আমরা এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি করছি। এটি অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা। আমরা মনে করি, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর একের পর এক হামলার ঘটনায় নারায়ণগঞ্জের সাংবাদিকরা অনিরাপদ ও হুমকির সম্মুখিন হয়েছেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবী জানাই।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102