বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

সোনারগাঁয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৯৪ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নোয়াগাও ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য সাকিব মেম্বারের বিরুদ্ধে এক গৃহবধূকে মদ্যপান করিয়ে ধর্ষণ চেষ্ঠার অভিযোগ উঠেছে । এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নোয়াগাঁও ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের নিরুজ্দামানে ছেলে আতাউরের  সঙ্গে পরিবারের অন্য সদস্যদের সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় আতাউর গত ৩ মাস যাবৎ নিঁখোজ রয়েছেন, আতাউরের স্ত্রীর  দাবি তার স্বামীকে অপহরন করা হয়েছে। স্বামীর অবর্তমানে দেবর স্বপন গৃহবধুকে  নানা ভাবে উত্যক্ত করে ও কু প্রস্তাব দেয়, প্রস্তাবে রাজী না হওয়ায়,  স্বপন গৃহবধুকে  শারীরীক নির্যাতন করে, ঐ ঘটনায় গত ১৯ জানুয়ারী  গৃহবধু বাদি হয়ে
সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। স্বামীর নিঁখোজ ও দেবরের নির্যাতনের বিচার চাইতে স্থানীয় ইউপি সদস্য সাকিব মেম্বাররে কাছে গেলে, সাকিব মেম্বার গৃহবধুকে  কুপ্রস্তাব দেয়। প্রস্তাবে রাজী না হওয়ায়  ২৫ জানুয়ারী রাতে স্থানীয়  শহিদুল্লার মাধ্যমে গৃহবধু  কে শহিদুল্লার বাড়ি ডেকে পাঠায়। শহিদুল্লার ফাঁকা বাড়িতে  পুর্বে থেকে দেবর স্বপন ও সাকিব মেম্বার সহ ৭ /৮ জন উপস্থিত ছিলো। এসময় জোরপুর্বক পানির সাথে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে  সাকিব মেম্বার তাকে ধর্ষণের চেষ্টা করে।
এ ঘটনায় ২৭ জানুয়ারী তালতলা  পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এম এ বারী জানান, অভিযোগের সত্যতা পেয়েছি আইনগত প্রক্রিয়া চলমান আছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102