বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকী তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী ত্বকী হত্যার ১৬২ মাস: ‘বিচারহীনতার সংস্কৃতি এখনো কাটেনি সোনারগাঁয়ে যুবদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল সোনারগাঁয়ে বিএনপির নেতা হোসেন আলীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মো. সোহেল রানা নাজির কামরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে শুভাকাঙ্ক্ষীদের দোয়া চাইলেন সেঞ্চুরী অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ বন্দরে নালিশি জমির মাটি কাটা বন্ধ করল পুলিশ ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ

নয়ামাটি এাকায় বদু’ প্যানেলের পক্ষে হোসিয়ারীর ভোটাররা চালিয়েছে  নির্বাচনী প্রচারনা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৯৮ 🪪
বাংলাদেশ  হোসিয়ারী এসোসিয়েশন (২০২৫-২০২৭) নির্বাচন কে সামনে রেখে  হোশিয়ারী  মালিকরা নিজেদের উদ্দ্যেগে হোসিয়ারী মালিক ঐক্যজোট এর মনোনীত পদপ্রার্থীদের ও প্যানেল প্রধান আলহাজ্ব বদিউজ্জামান বদু’র  পক্ষে ভোট চেয়ে প্রচার-প্রচারনা চালিয়ে ভোটারদের কাছে লিফলেট বিতরণ করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করলেন হোসিয়ারীর ভোটাররা। 

রবিবার ( ২৬শে জানুয়ারী) সকালে নগরীর  নয়ামাটি এলাকার বিভিন্ন হোশিয়ারী মার্কেটে গিয়ে   ভোটারদের কাছে ভোট চাইলেন  ব্যাবসায়ীরা বদিউজ্জামান বদু প্যানেলের পক্ষে এ প্রচার-প্রচারনা চালায় তারা ।

এ সময় নয়ামাটি এলাকার বিভিন্ন হোশিয়ারী  মালিকরা জানান, আপনারা জানেন আগামী ৩রা ফেব্রয়ারী বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ-ই কারনে আমরা বদিউজ্জামান বদু প্যানেলের প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারনা করছি।

তারা আরও জানায় আমরা মনে করি এই প্যানেলের যারা প্রার্থী হয়েছেন সকলেই যোগ্য ব্যাক্তি। আমাদের দৃঢ় বিশ্বাস এই প্যানেলটি নির্বাচিত হলে বিগত আমলে কুক্ষিগত হওয়া আমাদের এই হোশিয়ারী পল্লীটি পূণরায় স্বাভাবিক ও শান্তি শৃঙ্খলা ভাবে আমরা ব্যাবসা পরিচালনা করতে পারবো ।

এর আগে ১৯১৮ সালে আমরা তাকে নির্বাচিত করেছিলা বিধায় শান্তিতে চাদাঁবাজ মুক্ত ছিলাম এবং কোনো সন্ত্রাসিরা এখানে আসতে সাহস পায়নি। বিগত দিনে তাকে নির্বাচন থেকে দূরে রাখতে নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে  পুলিশ দিয়ে হয়রানী করেছে। যার ফলে তিনি নিয়ের্বাচন করতে পারেনি। আসন্ন নির্বাচনে বদু ভাই এর প্যানেলের বিজয় সুনিশ্চিত হবেই হবে ইনশাল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, নয়ামাটি এলাকার জয় প্রডাক্স হোশিয়ারী এর মালিক কার্তিক, মুন হোশিয়ার মালিক নবীন, ধেনু সরকার, মায়ের দোয়ার মনির হোসেন, আর, এস এর দুলাল, মুন্নী হোশিয়ারীর সাদেকুর রহমান, মদিনা ট্রেডার্সের মোঃ জাহাঙ্গীর আলম, স্বন্ন সিড়ির মোঃ বাহার, শোভা হোশিয়ার রিপন পোদ্দার, মো: ফারুক, রাব্বানী, মোতালেব, শুভাষ সাহা, মিজানুর রহমান সহ বিভিন্ন  মার্কেটের  ব্যাবসায়ীরা। আগামী ৩ ফেব্রয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাবে ভোট গ্রহণ চলবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102