শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাইয়ান হক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৩১৮ 🪪

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন এর প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব হাসানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রাইয়ান হক।

বুধবার ( ২১ জানুয়ারি ) দুপুরে নগরীর মিশনপাড়া এলাকায় এই কর্মী সম্মেলনে তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে বিশাল নেতাকর্মী নিয়ে সম্মেলনে যোগদান করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের পরীক্ষিত এই নেতা।

কর্মী সম্মেলনে মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্বের শুরতেই তিনি বক্তব্য রাখেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাইয়ান হক বলেন, চলুন আজকে আমরা একটা ওয়াদা করি, নারায়ণগঞ্জে আজকের পর থেকে আর কোন ফ্যাসিস্টকে জন্ম নিতে দিবো না, নারায়ণগঞ্জে আর কোনো চাঁদাবাজ থাকবে না, আর কোনো সন্ত্রাস থাকবে না। আমারা এখান থেকে ওয়াদাবদ্ধ হই, আমরা নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল একাই যথেষ্ট ফ্যাসিস্ট, চাঁদাবাজ এবং মাফিয়াকে রুখে দিতে।

সম্মেলনে মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবুর সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এড সামলা সোমা, কেন্দ্রীয় সংসদের স্বাস্থ বিষয়ক সম্পাদক ড. মিজান, যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, তথ্য বিষয়ক সম্পাদক গোলাম, সদস্য সফিকুল ইসলাম দেওয়ান, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর সেচ্ছসেবক দলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সুমন, মিঠু ও বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরা।

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102