সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপন নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন

সত্য লেখার কারনে তাকে নির্যাতন করে জেলে পাঠায় গডফাদাররা -টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২০৩ 🪪
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আমরা অন্যায়কে কখনো মেনে নেই নাই। তোফাজ্জল ভাইও মেনে নেন নাই। অন্যায়কে মুখের উপর প্রতিবাদ করার মতো একজন লোক ছিলেন তোফাজ্জল ভাই। আপনার চাওয়া-পাওয়ার কিছু না থাকলে আপনার কলম থেমে থাকবে না। আপনাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। তোফাজ্জল ভাই ছাত্র জিবন থেকে প্রতিবাদী ছিলেন, স্পষ্টবাদী ছিলেন। কখনো কোন প্রতিবন্ধকতা তাকে দাবিয়ে রাখতে পারে নাই। একসময় সত্য লেখার কারনে গডফাদাররা তাকে ধরে নিয়ে নির্যাতন করে জেলে পাঠিয়ে দিয়েছিলেন। যেই কোন সংবাদ সংগ্রহ করতে উনি রিকশা দিয়ে যেতে না পারলে, হেটে যেতেন; কেননা উনার মুল উদ্দেশ্য ছিলো সংবাদ সংগ্রহ করা ও পরিবেশন করা।

 

প্রয়াত সাংবাদিক তোফাজ্জল হোসেনের স্মরণে শনিবার (১৮ জানুয়ারি) বাদ জোহর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক শোক সভায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। দারুল ইশাবা হোসাইরিয়া খানকা শরীফের উদ্দ্যেগে স্মরণ  সভাটির আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মারা যান, তখন তার জানাজায় লাখ লাখ মানুষ উপস্থিত হয়েছিলেন। কারণ, তার প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতাবোধ ছিলো। অপরদিকে আরেকজন নেতা মারা গিয়েছিলেন ১৯৭৫ সালে, জানাজা দেওয়ার লোকও ছিলো না।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে এ্যাড, টিপু বলেন, যাই করবেন দায়িত্ব নিয়ে করবেনা। অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন, ইচ্ছাকৃত ভাবে কিছু করবেন না। আমি যা করি তাই লিখবেন। আমি অপরাধ করলে সেটা লিখবেন, আমি ভালো কাজ করলে সেটাও লিখবেন।

তিনি বলেন, আমি মনে করি, তোফাজ্জল ভাইয়ের মতো সাংবাদিক নারায়ণগঞ্জে আরো প্রয়োজন। তার মতো সাংবাদিক থাকলে আর কোন গডফাদার সৃষ্টি হবে না, গডমাদার সৃষ্টি হবে না; সন্ত্রাস-দখলদারিত্ব থাকবে না। সাংবাদিকতা আর রাজনীতি করতে গেলে কেউ খুশি হবে আবার কেউ নারাজ হবেই। তোফাজ্জল ভাই যদি কাউকে কোন কষ্ট দিয়ে থাকলে তাকে ক্ষমতা করে দিবেন। তার মতো নির্লোভ মানুষ সমাজে খুব কম।

স্বরণ সভায় উপস্থিত থেকে  বক্তব্য রাখেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ফতেহ মো: রেজা রিপন, দৈনিক অগ্রবাণীর সম্পাদক স্বপন চৌধুরী, জাতীয় দৈনিক সমকালের জেলা প্রতিনিধি শরিফ উদ্দিন সবুজ, দৈনিক সংবাদ এর চিফ রিপোরর্টার সালাম জুবায়ের, প্রবিন সাংবাদিক আবুল হোসেন, বিশিষ্ট  সাংবাদিক নুরুল ইসলাম নুরু।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন  জেলার বিভিন্ন পর্যায়ে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রমূখ ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102