সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপন নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ

নগরীতে খাজা মইনুদ্দিন চিশতী এর ২২তম ওরশ মোবারক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২৯৭ 🪪

বিখ্যাত সুফি সাধক সুলতান-উল-হিন্দ,গরীবে নেওয়াজ হযরত সৈয়দ খাজা মইনুদ্দিন চিশতী হাসান সানজারী (রহঃ) এর ২২তম বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ই জানুয়ারী) রাতে নগরীর সিরাজুদ্দৌলা সড়কের মেট্রো সিনেমা হলের পাশে এই ওরশ মোবারক অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ শামীম হোসেন এর সভাপতিত্বে ওরশ মোবারকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কামরুল হাসান, সমাজ সেবক রাব্বানী,১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার, ১২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা খায়রুল কবির মুন্না,বিএনপি নেতা মানিক সরদার, মো.উজ্জলসহ খাজা’র ভক্তবৃন্দ।

ওরশ মোবারক অনুষ্ঠানে হযরত সৈয়দ খাজা মাইনুদ্দিন চিশতী হাসান সানজারী (রহ) এর স্মরণে ফাতিহা পাঠ, তোবারক বিতরণ এবং কাওয়ালী গানের আয়োজন করা হয়। কাওয়ালী গানের পরিবেশন করেন মো. কাউসার কাওয়াল (মিরপুর) ও মোহাম্মদ নাদিম কাওয়াল (আদমজী)।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102