মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

সরকার দাম যতোই নির্ধারণ করুক, ডিস্ট্রিবিউটরই বোতল প্রতি দাম বাড়ায়: ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২১৫ 🪪

ভোক্তাপর্যায়ে এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এলপিজি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারে দাম ৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য ঠিক করা হয়েছে ১ হাজার ৪৫৯ টাকায়। তবে নারায়ণগঞ্জে বিভিন্ন কোম্পানির নামে এই এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে ১৫০০ টাকা থেকে ১৫৫০ টাকায়। সরকারের প্রজ্ঞাপনে সাধারণ ক্রেতারা।

বুধবার (১৫ জানুয়ারি) নগরীর বিভিন্ন দোকান ঘুড়ে পাওয়া যায় এমন তথ্য। যেখানে সরকার দাম বাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডারে ৪ টাকা সেখানে স্থানীয় ব্যবসায়িরা বিক্রি করছে ৫০ থেকে ১০০ টাকা বেশি দরে। তবে প্লাস্টিকের সিলিন্ডারের দাম আরও বেশি বলে জানিয়েছেন তারা।

কালির বাজার কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট সংলগ্ন তানভীর এন্টারপ্রাইজের কর্মী বলেন, ‘গ্যাসের দাম তো ওঠা নামা করেই। কিন্তু আমরা তো আনি ডিলারের কাছে থেকে। প্রথমে কোম্পানি বিক্রি করে ডিস্ট্রিবিউটরের কাছে তারপর সেখান থেকে আমাদের কাছে আসে। তাই একটু দাম বাড়ে। সরকার দাম যতোই নির্ধারন করুক কোম্পানি থেকে ডিস্ট্রিবিউটরই বোতল প্রতি দাম বাড়ায় ৩০ টাকা।
আরেক ব্যবসায়ি জানায়, ১২ কেজির সিলিন্ডারের দাম এখন ১৫৫০ টাকা আর ১৫ কেজির সিলিন্ডারের দাম ১৯৫০ থেকে প্রায় ২০০০ টাকা পর্যন্ত আছে। নামিদামি সিলিন্ডারের দাম বরাবর একটু বেশি থাকে যেমন বসুন্ধরা, টোটালসহ আর কিছু।
ক্রেতা আসলাম বলেন, সরকার একসময় ৪৪ টাকা একসময় ৪ টাকা করে তো দাম বাড়িয়ে যাচ্ছে। আমাদের আগে সিলিন্ডারের ব্যবস্থা ছিলো না। সরাসরি গ্যাসের সংযোগ ছিলো। একচুলা দুই চুলা হিসেবে টাকা দিতাম। কিন্তু এইযে গ্যাস নেই হিসাবে এই গ্যাস দামে বেশি পরে। আর খুব হিসাব করে চলা লাগে। মাছ, মাংশ তেল কোন জিনিসটা নাই যেটার দাম বাড়ে নাই। সবকিছুর দাম যদি এই সম্বনয় সমন্বয় বলেই বাড়ানো হয় তাহলে তো আমোদের মতো মধ্যবিত্ত পরিবারের চলা কষ্ট হয়ে যাবে।

প্রসঙ্গত, ১৪ জানুয়ারি সন্ধ্যায় এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিইআরসি। ভ্যাট সমন্বয় করে গ্রাহক পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারন করা হয় ১ হাজার ৪৫৯ টাকা। এ ছাড়া বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি কেজি গ্যাসের দাম ১২১ টাকা ৫৬ পয়সা ও রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দাম ১১৭ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102