বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান  দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা 

দীর্ঘদিন যাবত সড়কের বেহালদশা, দুর্ভোগ থেকে মুক্তি চায় এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৩৮৩ 🪪

জেলা শহরের একমাত্র সরকারি বয়েজ হাইস্কুল আই.ই.টি স্কুল ও হাস প্রজনন খামানের সামনের অতি গুরুত্বপূর্ণ সড়কটি খানাখন্দে বেহাল দশায় পরিণত হয়েছে। ছোট-বড় দূর্ঘটনা এ সড়কের নিত্য সঙ্গী হয়েছে।

নারায়ণগঞ্জ শহর থেকে আদমজী-শিমরাইল মোড়ে যাতায়াতের জন্য এটি একমাত্র সড়ক। এছাড়াও সড়কটি আদমজী ইপিজেড হয়ে সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা দুটি থানাকে করেছে সংযুক্ত । যার কারনে প্রতিদিন কয়েক হাজার রিকশা, অটোরিকশাসহ হালকা এবং ভারী যানবাহন চলাচল করে এ সড়কে।

দীর্ঘদিন ধরে এটি পূর্ণাঙ্গ সংস্কারের অভাবে দিন দিন মৃতুফাঁদে পরিণত হয়েছে। সড়কের অবস্থা এতটাই খারাপ যে, মালামাল বোঝাইসহ একটা ট্রাক এই ভাঙা অংশ টুকু পার হওয়ার সময় অপর পাশ থেকে আসা যানবাহনকে অপেক্ষা করতে হয়। পাছে যেন উল্টিয়ে না পড়ে।

এদিকে সড়কের এ অংশের বেহাল দশায় অটোরিকশা, রিকশাগুলোর গতি কম থাকার সুযোগে প্রতিনিয়ত ছিনতাইয়ের শিকার হচ্ছেন যাত্রী সাধারণ ও পথচারীরা। ছিনতাইকারীরা নির্বিঘ্নে ছিনতাই করে কেটে পড়ছে। আইইটি স্কুলে আসা যাওয়া ছাত্ররা রেহাই পাচ্ছেনা ছিনতাইকারীদেও হাত থেকে।
জনি নামে স্থানীয় এক বাসিন্দা জানান, দিনের তুলনায় সড়কের এ ভাঙা জায়গাটা রাতে আরো ভয়ংকর। এ জায়গাটা এখন ছিনতাইকারীদের জন্য স্বর্গরাজ্য হয়ে উঠেছে কারন ছিনতাইয়ের পর তারা পাশের কেল্লা যাওয়ার সংযুক্ত সড়ক দিয়ে অনায়াসে পালিয়ে যেতে পারে।

স্থানীয় বাসিন্দা এবং চলাচলকারীদের দাবী, সড়কটির ভাঙা অংশটুকু সংস্কার ও মেরামতের জন্য যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে এ জনদুর্ভোগ থেকে মুক্তি দান করেন।

এদিকে সড়ক সংস্কারের বিষয়ে কথা বলতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিই্ও জাকির হোসেনের মোবাইলে চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102