বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

ফতুল্লায় গৃহবধুকে হত্যা করে গ্রিলের সাথে ঝুলিয়ে রেখে স্বামীর পলায়ন!

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ২৯১ 🪪

ফতুল্লায় গৃহবধুকে হত্যা করে গ্রিলের সাথে ঝুলিয়ে রেখে স্বামীর পলায়ন!
ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর লামাপাড়া নয়ামাটি এলাকায় স্বামী মুন্না কর্তৃক স্ত্রীকে হত্যা করে শিশু সন্তানকে নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে নিজ বাড়িতেই মুন্না তার স্ত্রী মোসা.ফিজাকে হত্যা করে ঘরের জানালার গ্রিলের সাথে ওড়না পেচিয়ে ঝুলিয়ে রাখে।

হত্যাকান্ডের শিকার ফিজার বাবা মোহাম্মদ আলী জানান,প্রায় ৫ বছর পুর্বে ইসলামী শরীয়াহ মোতাবেক কুতুবপুর নয়ামাটি এলাকার মনু মিয়ার ছেলে আসাদুজ্জামান মুন্নার সাথে তার একমাত্র মেয়ে ফিজাকে বিবাহ দেয়। তাদের সংসারে মোরসালিন নামে ৩ বছরের এক পুত্র সন্তানও রয়েছে। তিনি বলেন,বিয়ের পর থেকেই মুন্নার আচরন ভাল ছিলনা। কারনে অকারনে মুন্না তার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করতো। এ নিয়ে একাধিকবার পারিবারিকভাবে বিচার-শালিশ হয়েছে।
এ নিয়ে ফতুল্লা মডেল থানায় একাধিকভার সাধারনডায়েরী ও অভিযোগ করা হয়েছিলো মুন্নার বিরুদ্ধে। প্রায় ৬ মাস পুর্বে আমাদের সবাইকে মুন্না বলে যে,পুর্বের মত আর কোন খারাপ আচরন করবেনা আমার মেয়ের সাথে। এ কথা বলে আমার মেয়েকে পুনরায় তাদের বাড়িতে নিতে আসেন। আমরা পরিবারের সবাই একত্রিত হয়ে একমাত্র নাতি মোরসালিনের কথা চিন্তা করে আমার মেয়ে ফিজাকে মুন্নার সাথে তাদের বাড়িতে পাঠাই। অদ্য বৃহস্পতিবার বিকেলে আমার মেয়েকে মারধর করে ঘরের গ্রিলের সাথে ওড়না পেচিয়ে ঝুলিয়ে রেখে মুন্না তার মা ও বোনদের নিয়ে এবং আমাদের ৩ বছরের নাতি মোরসালিনকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।

এ দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো.ইমানুর। তিনি লাশের সুরতহাল দেখে লাশটি পোষ্ট মর্টেম করার জন্য নগরীর ১০০ শষ্যা বিশিষ্ট হাসপাতাল ( ভিক্টোরিয়ায় পাঠায়।
অপরদিকে গৃহবধু ফিজাকে হত্যা করে ঘরের জানালার গ্রিলের সাথে ওড়না পেচিয়ে ঝুলিয়ে রাখার পর স্থানীয়রা বলেন, অত্র এলাকার সবচেয়ে খারাপ পরিবার হিসেবেই পরিচিত মুন্নাগং। মুন্নার বাবা মনু মিয়া একজন চিহিৃত মাদক ব্যবসায়ী,তার চাচাতো ভাই চুন্নু ও রানা মোল্লার একাধিক মামলা রয়েছে। গত সপ্তাহে ফতুল্লা মডেল থানার এসআই মাহমুদ রনি ১০০ কেজি গাজাঁসহ মুন্নার অপর চাচাতো ভাইকে গ্রেফতার করেছিলো। আমরা চাই গৃহবধু ফিজা হত্যাকান্ডে তার স্বামী মুন্না ও তার পরিবারকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102