মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ 

ফটো সাংবাদিক সেলিমের কুলখানি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২২৫ 🪪

দৈনিক খবর প্রতিদিনের ফটো সাংবাদিক আরিফুল ইসলাম সেলিমের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বাদ জোহর শহরের নন্দিপাড়াস্থ মরহুমের নিজ বাসভবনে এ কুলখানি অনুষ্ঠিত হয়। মরহুমের পরিবারের পক্ষ থেকে এ কুলখানির আয়োজন করা হয়।

কুলখানিতে প্রয়াত ফটো সাংবাদিক আরিফুল ইসলাম সেলিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

কুলখানি ও দোয়া মাহফিলে সেলিমের আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি, বন্ধু-বান্ধব, সহকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে কুলখানিতে আসা সহকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা সেলিমের স্মৃতিচারণ করে বলেন, আসলেই সেলিম অত্যান্ত ভালো মানুষ ছিলো। সেলিম কখনো কোনদিন কারো মনে আঘাত দিয়ে কথা বলেন নি। সর্বদা হাসিখুুশি ছিলেন তিনি। আর তিনি পেশাগতভাবেও ছিলেন সৎ ও অত্যান্ত পরিশ্রমি। দায়িত্ব পালনে কখনো তাকে অবহেলা করতে দেখি নাই। রাত-দিন যখনই ফোন পেতেন, ছুটে যেতেন ছবি তোলতে। দোয়া করি, আল্লাহ্ তাকে বেহস্ত নসিব করুক। আমিন।

প্রসঙ্গত, ২৬ ডিসেম্বর রাত ১১টা ৫৩ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ফটো সাংবাদিক আরিফুল ইসলাম সেলিম মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৪ বছর। মৃত্যুকালে তিনি ২ কন্যা ও এক পুত্রসন্তানসহ স্ত্রী এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102