বুধবার, ০৬ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

কুতুবপুর ইউনিয়ন সাইবার ইউজার দলের উদ্যেগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ 🪪

নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় কুতুবপুর ইউনিয়ন সাইবার ইউজার দলের উদ্যেগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়-এর সুযোগ্য কন্যা, বিএনপি’র প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদিকা অপর্ণা রায় দাশ; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি-বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, ৩১ দফা প্রচার কেন্দ্রের চেয়ারম্যান এস. আলম রাজীব; নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের ছোট ভাই, সদর থানা জাসাস এর সভাপতি জিকু খান।

মোঃ রিয়াজুল ইসলাম রাজুর সভাপতিত্বে ও ফারহান আহমেদ রুবেলের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি নেতা লিংকন খান, দেলোয়ার হোসেন খোকন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক ১নং যুগ্ন-সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, শামীম আহমেদ শামীম, ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আলহাজ্ব কাজী শামীম তারেক।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা এস. আলম ইসরাৎ, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, সদস্য সচিব সায়েম মোহাম্মদ, মহানগর সাইবার ইউজার দলের আহবায়ক গোলাম মোর্শেদ সজল, সদস্য সচিব শেখ মোঃ সিয়াম, কাজী নাজমুল হাসান মাসুম, ১১নং সাইবার ইউজার দল (প্রস্তাবিত) কমিটির সভাপতি মোঃ আল আমিন আকাশ, সিনিয়র সহ-সভাপতি মোঃ রাব্বি আহমেদ, প্রচার সম্পাদক আরিয়ান আহমেদ অভি, ১৩নং সাইবার ইউজার দলের মোঃ রিফাত চৌধুরী, মোঃ রাহিম চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে প্রধান অতিথি অপর্ণা রায় দাশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গতকাল দিদির মা পরলোকগমন করেছেন কিন্তু এরপরও তিনি প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরো বাংলাদেশের জন্য এক অনন্য উদাহরণ সৃষ্টি করলেন একজন প্রতিশ্রুতিবদ্ধ রাজনীতিবিদ হিসেবে। যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, উনি সুস্থ থাকলে এবং বেঁচে থাকলে এই কর্মসূচিতে অংশ নিবেন এবং তার সে প্রতিশ্রুতি তিনি রক্ষা করলেন অক্ষরে অক্ষরে।

এছাড়াও নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জোড়ালোভাবে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কারাভ্যন্তরীণ জাকির খানের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102