বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

জিমখানায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ 🪪

নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ৷

শনিবার (২৮ ডিমেস্বর) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে৷

হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিরউদ্দিন আহমদ৷

পরে অতিরিক্ত পুলিশ নিয়ে অভিযান চালিয়ে জিমখানা এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে৷

এর আগে মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আলম চান নামে এক ব্যক্তিকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ৷

আলম চানকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় তার পরিবারের লোকজন ও স্থানীয় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালায় বলে জানান ওসি নাছিরউদ্দিন৷

তিনি বলেন, হামলাকারীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে এবং তিন জন পুলিশ সদস্যকে কিল-ঘুষি মেরে আহত করেছে৷

“পরে অতিরিক্ত ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়৷ এ ঘটনায় মামলা হবে৷ মাদকের ব্যাপারে জিরো টলারেন্সের নির্দেশনা রয়েছে৷”

এর আগে গত ২২ অক্টোবর রাতে শহরের জিমখানা এলাকায় আরেক অভিযানে আসামির ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তা আহত হন৷ ওই আসামি পুলিশকে ছুরিকাঘাত করে সেখান থেকে পালিয়ে যান৷

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102