বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাসিস্ট্যান্ট এটর্নি জেনারেল পদে পুনরায় নিয়োগ: প্রধানমন্ত্রী’র প্রতি এড. আল আমিন সিদ্দিকীর কৃতজ্ঞতা আফ্রিকায় আগুনে পুড়ে নিহত নারায়ণগঞ্জের ৫ প্রবাসীর পরিবারের পাশে মহানগর ও জেলা জামায়াত বন্দরে খাল উদ্ধারে ভূমিদস্যুদের বিরুদ্ধে কাওসারের কঠোর হুঁশিয়ারি বন্দরে ড্রেজার চুরির মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেপ্তার নাসিকের রেকর্ড ১০৬০ কোটি টাকার বাজেট: প্রশাসক সাখাওয়াত হোসেনকে দুলাল হোসেনের অভিনন্দন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে মহানগর তারেক জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে ২১ দিনেও উদ্ধার হয়নি চুরি হওয়া বাইক উদ্ধারে কোন ব্যবস্থা নেয়নি পুলিশ নাসিকের ইতিহাসে রেকর্ড বাজেট: ১ হাজার কোটি টাকার প্রস্তাবনা ঘোষণা করবেন প্রশাসক সাখাওয়াত নারায়ণগঞ্জ ল’ কলেজের এডহক কমিটির সভাপতি এড.আনোয়ার প্রধান স্বৈরশাসনের পুনরাবৃত্তি ঠেকাতে দলমত নির্বিশেষে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান- আবদুল জব্বার 

আড়াইহাজারে থামানো যাচ্ছে না অবৈধ বালু উত্তোলন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২১৪ 🪪
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার দুর্গম চরাঞ্চল কালাপাহাড়িয়া চারদিকে মেঘনা নদী দ্বারা বেষ্টিত। অবৈধ বালু খেকুদের কাছে এই মেঘনা নদী যেন সোনার খনি। ২০০১ সাল থেকে ধারাবাহিকভাবে ক্ষমতাশীনরা কখনো ইজারার মাধ্যমে, কখনো অবৈধভাবে দিনে কিংবা রাতে প্রশাসনকে ম্যানেজ করে কিংবা প্রশাসনকে ফাঁকি দিয়ে এই সোনার খনি খ্যাত বালু উত্তোলনের ব্যবসা তাদের এক প্রকার জীবনের লক্ষ্যই থাকে। এই অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে কত রক্ত, কত লাশ, কত মায়ের বক খালি হয়েছে তার হিসাব বেমালুম। তারপরেও থামানো যাচ্ছে না অবৈধ বালু উত্তোলন মেঘনা নদী থেকে। 
২২ ডিসেম্বর ২০২৪ যুগান্তরে প্রকাশিত মেঘনার মূল নদীতে অবৈধ  বালু উত্তোলন সাময়িকভাবে বন্ধ হলেও থেমে নেই কালাপাহাড়িয়া গ্রামের পূর্ব পাশে মেঘনার শাখা নদী থেকে অবৈধ বালু উত্তোলন। সরেজমিন ঘুরে দেখা যায়, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত এর নেতৃত্বে  প্রায় মাসখানেক  যাবত অবৈধ ড্রেজার বসিয়ে ক্ষমতা প্রয়োগ করে সাধারণ মানুষের রেকর্ডিয় জমি থেকে আইন প্রশাসনকে তোয়াক্কা না করে বালু উত্তোলন করে চলছে। ভয়ে অনেক ভুক্তভোগী নাম প্রকাশে অনিচ্ছুক এই প্রতিবেদককে জানান, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা সালাউদ্দিন চৌধুরীর ভাতিজি জামাইয়ের ভয়ে কেউ কথা বলে না।
এছাড়া আনোয়ারের নেতৃত্বে একটি গ্রুপ মানুষের প্রয়োজন না থাকলেও প্রকার জোড় করে তাদের জায়গা ভরাট করে দিচ্ছে পরবর্তীতে ইচ্ছামত টাকা আদায় করে। মূল হোতা সালাউদ্দিন চৌধুরী সাথে যোগাযোগ করলে তিনি বলেন ওরা আমার নাম বলবে কেন? আমি এক্ষেত্রে জড়িত নই। এ ব্যাপারে নারায়ণগঞ্জ  জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, আরো অভিযোগ পাওয়া গেছে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন,আমরা সুনির্দিষ্ট সংবাদ পেয়ে সেখানে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেটের টিম প্রেরণ করেছি কিন্তু খবর পেয়ে তারা ড্রেজার অন্যত্র সরিয়ে নিয়েছে তবে  কিছু অবৈধ পাইপ জব্দ করেছি এবং সেগুলোকে নষ্ট করে দেয়া হয়েছে এরপরও যদি অবৈধ ড্রেজারের বসিয়ে বালু উত্তোলন অব্যাহত রাখে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102