মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার

এদেশে লেংটার নামে বেহাইপানা চলবে না –মুফতি মাহমুদ হাসান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৭ 🪪
নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের রাধানগরে  লেংটার মেলার নামে মাদক সেবনসহ সকল প্রকার অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেন  বক্তাবলী পরগনা মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি। শুক্রবার (৬ ডিসেম্বর)  বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
মানববন্ধনে হাজীপাড়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি মাহমুদ হাসান প্রশাসনকে সর্তক করে বলেন, কতিপয় কুচক্রী মহল স্বার্থ হাসিলের জন্য প্রতিবছর সাত দিন ব্যাপী লেংটার মেলার নামে অশ্লীলতা, বেহায়াপনা করে আসছে।
যাদের লজ্জা নাই, হায়া নাই, শরম নাই তারা লেংটার নামে মাজার করে, উরশ করে, মেলা করে। আমরা তাদেরকে বলে দিতে চাই তাদের লজ্জা না থাকতে পারে, কিন্তু আমরা মুসলমান, আমরা সচেতন নাগরিক, আমাদের লজ্জা আছে।এদেশে সোলেমান লেংটার নামে বেহায়াপনা চলবেনা।
তিনি প্রশাসনকে হুশিয়ারী দিয়ে আরও বলেন, আজ বক্তাবলী, রাধানগর , আলীরটকে, ডিগ্রীচর, মীরগঞ্জ, রাজাপুর, মাধবনগর, তৈলক্ষিড়া  সহ ৫৫ টি গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। তারা অঙ্গিকার বদ্ধ মেলার নামে আর বেহাইয়াপনা করতে দেওয়া হবেনা । এখানে মেলার নামে ছোট ছোট ঘরে যুবতীদের নিয়ে খারাপ কাজ করানো হয়। আমরা ৮ ডিসেম্বর আলেম ওলামাদের নিয়ে এখানে মাহফিল করবো,আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে উপস্থিত থাকবেন।
এসময় আরও বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমাজ বক্তাবলী সভাপতি মাওলানা বেলাল হোসাইন। মানববন্ধনে উপস্থিত ছিলেন- আলীরটেক মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আতাউল হক সরকার, বক্তবলী পরগনার কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড মহাসচিব মুফতি সাইদুর রহমান সরকার, জাতীয় ইমাম সমাজ সেক্রেটারি মুফতি আরিফুর রহমান, প্রসন্ন নগর বিশিষ্ট সমাজ সেবক আমজাদ হোসেন, ফতুল্লা থানা ওলামা দল নেতা হাফেজ মহসীন আহমদ, খিদমাতুল উম্মাহ দারুল কোরআন মাদ্রাসার মুহতামিম মুফতি ইব্রাহীম খলীল, ডিগ্রিচড় মারকাজুল হুদা মাদ্রাসার মুহতামিম মাওলানা সাইফুল ইসলাম, মাদ্রাসাতুস সুফিয়া শিক্ষা সচিব মুফতি জহিরুল ইসলাম, বক্তাবলী হামিউস সুন্নাহ মহিলা মাদ্রাসার নায়েবে মোহতামিম মুফতি মাহফুজুর রহমান, বক্তাবলী হামিউস সুন্নাহ মহিলা মাদ্রাসার মোহতামিম মুফতি ইমরান মীর, বক্তাবলী হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসার মুফতি আবুল কালাম ফরায়েজী, বক্তাবলী ইউনিয়ন ইসলামী আন্দোলন সভাপতি কামাল হোসেন প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102