বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

মরহুম আবেদ আলী ও তার সহধর্মিণী এর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২৯৮ 🪪

ফতুল্লার এনায়েত নগর ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার, বৃহত্তর মাসদাইর পঞ্চায়েত কমিটি ও বায়তুল নূর জামে মসজিদের সাবেক সভাপতি মরহুম আবেদ আলী প্রধান ও তার সহধর্মিণী এর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  ( ২৯ নভেম্বর )  বাদ মাগরিব ফতুল্লা থানাধীন মাসদাইর প্রগতি সংঘ ক্লাবে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে। ঘে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় সভাপতিত্ব করেন মরহুম আবেদ আলী প্রধানের বড় ছেলে এনায়েত নগর ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান প্রধান। মিলাদ মাহফিলে মরহুম পিতা-মাতার স্মৃতিচারণের এক পর্যায়ে কেঁদে ফেলেন আতাউর রহমান প্রধান। এ সময় সেখানে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

এছাড়াও দোয়ায় উপস্থিত ছিলেন, বৃহত্তর ইসদাইর পঞ্চায়েত কমিটির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মাইজভান্ডারী, জেল সুপার আবু ফাত্তাহ, শাহাবুদ্দিন খন্দকার, মতি রহমান প্রধান, জুলহাস সরদার,  জালাল প্রধান, আউয়াল প্রধান, হাজী জাহাঙ্গীর আলম প্রধান, সাইফুল প্রধান, মোমেন ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন বায়তুল নূর জামে মসজিদের ইমাম মাওলানা জহির।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102