বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

ইস্কনের কাঁধে ভর করে দেশ কে অস্হিতিশিল করতে চায় ষড়যন্ত্রকারীরা – ফেরদৌসুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২২০ 🪪
হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান প্রধান অতিথির বক্তব্যে  বলেছেন, এ ফ্যাসিস্ট সরকারের লালিত গুন্ডা বাহিনী রাষ্ট্রকে ধ্বংসকারী সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ করে প্রমাণ করেছে, গত ১৫ বছরে কত মা’য়ের বুক খালি করেছে

তিনি প্রতিবাদ সমাবেশে বলেন ইসকনের কাধে ভর করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। ফ্যাসিস্ট (আওয়ামী লীগ) সরকার বিদায় হবার পর থেকে কখনো কখনো ‘তুমি কে আমি কে আনসার ‘এখন আর ছাত্রলীগ দেখা যায় না,। এই রাষ্ট্র তাদের নিষিদ্ধ করেছে তাদের কর্মকান্ডের কারণে। ছাত্রাবাসে অস্ত্র থাকার কথা না। তোমরা বাঙালি মানুষের চিন্তাভাবনা জানো না। ১৯৭১ সালে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। আবার দেশকে অস্থিতিশীল করতে চাইলে পিঠের চামড়া থাকবে  না তোমাদের।

বুধবার (২৭শে নভেম্বর ) বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে দেশ বিরোধী ষড়যন্ত্র দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির অপচেষ্টা ও এড সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে, হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের আয়োজনে বিক্ষোভ মিছিলে পূর্ব সমাবেশে  তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তোমারা ১৫/১৭ বছর লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছো। রাষ্ট্রকে পুনরুদ্ধার করে পরিচালনা করে দেখিয়ে দিবো আমাদের ল্যাং মেড়ে মাঠে নামাতে চাচ্ছো দেশে দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছো। আমাদের বোকা ভাবলে চলবো না। রাষ্ট্র আমরা স্বাধীন করেছি আমরাই সংস্কার করে আমরাই কাঠামো তৈরি করে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করে দেখাবো, অবিলম্বে এড, সাঈফুল ইসলাম আলিফ হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপতার করে আইনের আওতায় আনতে সরকারের কাছে দাবী জানান।

হেফাজতে ইসালাম বাংলাদেশ নারায়নগঞ্জ মহানগরের সভাপতি মুফতী হারুন উর রশিদ এর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি তৈয়ব আল হোসাইনী, মহানগরের সহ- সভাপতি মাওলানা কামালউদ্দিন দায়ইমী, সহ- সভাপতি মাওলানা মনিরুজ্জামান, হেফাজতে ইসালাম বাংলাদেশ মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক মুফতী আলাউদ্দিন ফরাজি, সাংগঠনিক সম্পাদক মোঃ  আব্বাস, মুফতী মুনছুর আহম্মেদ, রুপগঞ্জ থানার নেতা আবু ইউসুফ, মাওলানা মনিরুজ্জামান সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102