শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জে আনসার ও ভিডিপির প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত  জামতলায় ‘এসো কিছু করি’ সংগঠনের উদ্যোগে শতাধিক শিশুর বিনামূল্যে সুন্নতে খাৎনা সম্পন্ন একজন স্বতন্ত্র প্রার্থী টাকার বিনিময়ে ভোট কেনার অপচেষ্টা করছেন: দুলাল হোসেন সোনারগাঁয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাল আমান স্মৃতি ডিগবার ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সোনারগাঁয়ে ভালো মানুষের সংখ্যা বেশি: গিয়াসউদ্দিন রুপগঞ্জের সিরিজ ডাকাতির রহস্য উদ্ঘাটন: পিবিআইয়ের জালে দুর্ধর্ষ ডাকাত হোসেন মিয়া মুছাপুরে ফুটবল মার্কার সমর্থনে নার্গিস মাকসুদ হোসেনের গণসংযোগ ও নির্বাচনী সভা নির্বাচিত হলে মাদক ও চাঁদাবাজমুক্ত সোনারগাঁ গড়ে তোলা হবে: আজহারুল ইসলাম মান্নান নাঃগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

মোমিনউল্লাহ ডেভিডের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৭৩ 🪪
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক  মোমিনউল্লাহ ডেভিডের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ শে নভেম্বর) বাদ আসর  নগরীর মিশনপাড়া জামে মসজিদে ডেভিড স্মৃতি সংসদ ও ডেভিডের বন্ধুমহলের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময়ে প্রয়াত মোমিন উল্লাহ ডেভিডের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা মাঈনুদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বরকত উল্লাহ, মাহাবুল্লাহ তপন, মাসুদ রানা, হাবিবুর রহমান দুলাল।

আরও উপস্থিতি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোস্তাকুর রহমান মোস্তাক, মহানগর কৃষক দলের আহ্বায়ক এনামুল হক খন্দকার স্বপন, বন্ধু মহল ফিরোজ, মিঠু, মুকুল, জুয়েল, বকুল, দেলু, মমতাছির, রোকন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও অন্যান্য সহযোগী সংগঠর নেতাকর্মি সহ প্রমূখ । দোয়ার পরে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরন করা হয়।

এর আগে বেলা ১২ টায় সিটি কবরস্হানে প্রয়াত নেতার প্রতি  ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন মহানগর বিএনপির সদস্য্য সচিব এড, আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা। পরে তার   কবর  জিয়ারত শেষে মরহুমে আত্মাার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102