শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

ডিসির লিখিত আদেশ গ্রহন করলো শিক্ষার্থীরা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৩৩৬ 🪪

 

বুধবার (২০ই নভেম্বর) সকালে শিক্ষার্থীরা বাস কাউন্টার গুলোতে মনিটরিংয়ে গেলে সেখানে ফের অস্বৃকিতি জানায় বাস মালিকের লোকজন। সেই প্রেক্ষিতে তাৎক্ষনিক বাসে অর্ধেক ভাড়া বা হাফ পাস নিশ্চিত করতে জেলা প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা

এসময় জেলা প্রশাসক করার্য্যলয়ের সামনে সংখিপ্ত বক্তব্যে ফারহানা মানিক মুনা  জানান, সকাল থেকে বিভিন্ন পরিবহনের কাউন্টারে মনিটরিং করি আমরা শিক্ষার্থীরা। সেখানে দেখা যায়, তারা কোন বাসেই শিক্ষার্থীদের হাফ পাস দেওয়া হচ্ছে না। বাস মালিকদের সাথে কথা হলে তারা আমাদের সাথে মারমুখী আচরণ করেন। সেই সাথে তারা জানান, জেলা প্রশাসন থেকে শিক্ষার্থীদের হাফ পাস ব্যাপারে কোন কিছু জানানো হয়নি। পরে আমরা জেলা প্রশাসন কার্যালয়ে জড়ো হই। এসময় তারা বাসে শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে বিক্ষোভ করি। বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিক্ষোভ চলে।  পরে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করি আমরা শিক্ষার্থীরা। এসময় হাফ পাস নিয়ে যে লিখিত আদেশ জারি করেন, সেটা আমাদের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক মাহমুদুল হক।

মুনা আরও বলেন, আমরা আগামীকালও বাস স্ট্যান্ডগুলোতে নজরদারি রাখবো। একই সাথে হাফ পাস নিশ্চিত করার জন্য আমরা জেলা প্রশাসন থেকে নজদারি করার অনুরোধ জানিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ফারহানা মানিক মুনা, ছাত্রফ্রন্টের জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, ছাত্র ফেডারেশনের জেলা সহসভাপতি সাঈদুর রহমান, সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102