মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার

ফতুল্লায় ১৩ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৯৮ 🪪

ফতুল্লা থানার এক হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। দীর্ঘ ১৩ বছর যাবত আত্মগোপনে থাকার পর সোমবার (১৮ নভেম্বর) কুতুবা আইল এলাকা হতে মোঃ মনির হোসেন (৩২) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনির হোসেন ফতুল্লার কোতয়ালেরবাগ এলাকার বিল্লাল মুন্সির ছেলে।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান র‌্যাব-১১‘র উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম।

বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, ২০১১ সালের ২১ এপ্রিল রাতে পরিবারের সঙ্গে ঘুমিয়ে ছিলেন ফতুল্লা থানার শিয়াচর এলাকার আনিছ মিয়ার ভাড়াটিয়া ও ঝুট ব্যবসায়ী কবির হোসেন (৩৫)। রাতের দিকে ভিকটিমকে ফোন করে তার ভাড়া বাসা থেকে ডেকে নেয় অভিযুক্ত আসামিরা। এরপর ভিকটিম আর বাড়িতে ফিরেননি। পরদিন সকালে পাশের এলাকার একটি ডোবা থেকে তার গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে বেরিয়ে আসে পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে ভিকটিম কবির হোসেনকে হত্যা করা হয়েছে। দীর্ঘ ১ যুগ পর গত ১৮ সেপ্টেম্বর (২০২৩ সালে) উম্মে সরাবন তহুরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, নারায়ণগঞ্জ মামলাটির রায় ঘোষণা করেন। ঐ রায়ে দুই জনকে আমৃত্যু কারাদন্ড ও পাচঁজনকে যাবজ্জীবন কারাদন্ড দেয় আদালত। একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আমৃত্যু কারাদন্ড প্রাপ্তরা হলেন, ফতুল্লার সিয়াচর এলাকার সালেহা বেগম ও মনির হোসেন। আর যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো, কাজল মিয়া, মোঃ জুয়েল, নুরুল ইসলাম, মাজেদুল ইসলাম ও মোঃ লিটন মিয়া। ঐ মামলার রায় হওয়ার পর হতে আসামী মোঃ মনির হোসেন আইনশৃংখলা বাহিনীর নজরদারীর বাহিরে গ্রেপ্তার এড়াতে আত্মগোপন চলে যায় এবং দীর্ঘ দিন পলাতক থাকে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেপ্তারি সাজাপ্রাপ্ত পরোয়ানা ইস্যু হলে র‌্যাব-১১ অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102