মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার

লিঙ্করোডে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৩০৭ 🪪

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার ভূইগড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. ইমেন আলী (৫২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

নিহত ইমেন আলীর পরিচয় পাওয়া গেছে। তিনি জামালপুরের ইসলামপুরের নোয়ারপাড়া এলাকার মো. আব্দুর রশিদ মিয়ার ছেলে।

নিহত ব্যক্তির পরনে ছিল সাদা ট্রাউজার, গোলানি রঙের ফুলহাতা শার্ট, লাল ও নেভিব্লু রঙের গেঞ্জি।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে, আজ সকালে কোনো গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যক্তি মাথা ও মুখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। হাতের কবজি ভেঙে গেছে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102