শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে তরুণদের নেতৃত্বে নতুন যাত্রা শুরু: আত্মপ্রকাশ করলো NGS-এর আংশিক কেন্দ্রীয় কমিটি সোনালী সমাজ গড়তে হলে সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন- মুহাম্মদ আবদুল জব্বার বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি রায়হান কবির ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে কাল নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ বিদ্যুতের শক দেওয়ার যন্ত্র ও সুইচ গিয়ারসহ ২ ডাকাত গ্রেফতার করেছে সদর থানা পুলিশ  নারায়ণগঞ্জে জেলা পরিষদ প্রশাসক ও এসপি’র সাথে ‘আমরা জুলাই যোদ্ধা’র সৌজন্য সাক্ষাৎ গোগনগর ইউপি নির্বাচন: পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ৬নং ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন তরুণ সমাজসেবক হাসান ফরাজি নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজের উদ্বোধন

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের ২০২৫-২০২৬ সেশনের আমীরের শপথ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৫১ 🪪
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী আমীর হিসাবে ৮ অক্টোবর বিকালে শহরের নিজ কার্যালয়ে ২০২৫-২০২৬ সেশনের জন্য শপথ গ্রহন  করেছেন মুহাম্মদ আবদুল জব্বার। 
এর আগে ২০২৩-২০২৪ সেশনেও নারায়ণগঞ্জ মহানগরী আমীর হিসেবে দায়িত্ব পালন করেন।  তাছাড়া তিনি  ২০১৪-১৫ সালে ইসলামী ছাত্রশিবিরের  কেন্দ্রীয় সভাপতি ছিলেন।  ছাত্রজীবন শেষে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের   সহকারী সেক্রেটারীসহ বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন মুহাম্মদ আবদুল জব্বার।
শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে  ইসলামী কেন্দ্রীয়  নির্বাহী পরিষদের সদস্য,  ইসলামিী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি  ও ঢাকা দক্ষিণ অঞ্চলের পরিচালক জনাব সাইফুল আলম খান মিলন।
 বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে  ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ ও ঢাকা অঞ্চল দক্ষিণ টিম  সদস্য এড. মাশরুর আলম এবং   মাওলানা আবদুল মান্নান।
আরো উপস্থিত ছিলেন,  কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ জেলা আমির মুমিনুল হক সরকার, মহানগরী জামায়াতের নায়েবে আমীর  মাওলানা আব্দুল কাইয়ূম, জেলা জামায়াত সেক্রেটারী জাকির হোহাইন, ইসলামী এডুকেশন সোসাইটির পরিচালক ড. ইকবাল হোসাইন ভূইয়া, মহানগরী সেক্রেটারী ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারী জামাল হোসাইন, কর্মপরিষদ সদস্য ও মজলিশে শূরা সদস্যদের উপস্থিতিতে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।
উল্লেখ্য এর আগে সকল রুকন/সদস্যদের প্রত্যক্ষ ভোট গ্রহন করে আমীর নির্বাচন করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102