শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের

সাংবাদিকতা মহান পেশা, এই পেশায় খারাপ মানুষ কীভাবে আসে- মুহাম্মদ গিয়াসউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৪৬১ 🪪

সাংবাদিকতাকে মহান পেশা উল্লেখ করে এই পেশায় খারাপ মানুষ কীভাবে আসে, সে প্রশ্ন তুলেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন। একই সঙ্গে তিনি যারা এই পেশাকে ব্যাবহার করে খারাপ কাজে লিপ্ত তাদের বিরুদ্ধে ভালো সাংবাদিকদের প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, প্রেস ক্লাব একটি আদর্শিক সংগঠন। সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশায় কি খারাপ মানুষ নাই? সাংবাদিকতার উপর ভর করে অনেকে থানা পুলিশের দালালী করেন। অনেক খারাপ কাজ করেন। এতে করে এই পেশার দুর্নাম হচ্ছে। এই খারাপ সাংবাদিকদের প্রতিহত করতে না পারলে যারা ভালো সাংবাদিক আছেন তাদের সম্মানও থাকবে না।

সম্প্রতি ফতুল্লার ধর্মগঞ্জে খারাপ সাংবাদিকদের নিয়ে দেওয়া বক্তব্যকে বিকৃতি করে প্রচার ও প্রকাশ করে বিতর্ক সৃষ্টি করায় ৭ নভেম্বর চাষাড়ায় জেলা ও মহানগর জাসাসের সভায় তার সেই বক্তব্যের বখ্যায় তিনি ওই কথা বলেন তিনি।

গিয়াসউদ্দিন বলেন, আমার অবস্থান হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে স্পষ্ট। অনেকে না বুঝে একটা স্টেটম্যান্ট দিয়ে দিলেন। আমি কি ভালো সাংবাদিকদের কিছু বলেছি? যারা খারাপ, যারা হলুদ সাংবাদিক তাদের উদ্দেশ্যে আমার ওই বক্তব্য ছিল। আমি সবসময়ই ভালো সাংবাদিকদের প্রশংসা করি। খারাপদের ঘৃণা করি।

তিনি বলেন, সাংবাদিকতা হচ্ছে শিক্ষিত, নম্র, ভদ্র মানুষের পেশা। অথচ অনেকেই আছেন অন্য কোনো কাজ না পেয়ে এই পেশার একটা কার্ড নিয়ে নেমে পড়ে অপকর্ম করতে। যারা ভালো সাংবাদিক আছেন তারা যদি তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে না পারেন তাহলে আপনাদের সম্মানও থাকবে না। আমার বক্তব্য ছিল এমন। আমি এখনও বলছি প্রেস ক্লাবে কি খারাপ মানুষ নাই? তাদের বিরুদ্ধে আপনাদেরই কথা বলতে হবে।

গিয়াসউদ্দিন আরও বলেন, আগে আমরা যারা রাজনীতি করি আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে। ভালো মানুষদের নিয়ে দল গঠন করতে হবে। প্রতিজ্ঞা করতে হবে খারাপ মানুষ যারা, চাঁদাবাজ লুণ্ঠনকারি যারা তাদের নিয়ে যেন দল গঠন না করি।

যানজট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে প্রশাসনকে এগিয়া আসার আহ্বান জানা সাবেক এই সংসদ সদস্য। তিনি পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে কারো চাপে বা প্রভাবিত হয়ে মিথ্যা মামলা না নেয়ার পরামর্শ দেন।

মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাসাসের যুগ্মসম্পাদক আনিসুল ইসলাম সানি, আব্দুর সবুর খান সেন্টু, জাকির হোসেন, সরকার হুয়াম কবির, সিদ্ধিরগঞ্জ বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102