মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার

প্রেসক্লাবের সভাপতি দিপু- সাঃসম্পাদক জীবনের বিরুদ্ধে  ভূমিদস্যুতার অভিযোগে  মানব-বন্ধন ও বিক্ষোভ   

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২২৪ 🪪
 ফ্যাসিবাদী সরকারের অন্যতম দোসর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ভূমিদস্যু আরিফ আলম দিপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনের বিরুদ্ধে ৭০ বছরের উর্ধ্বকাল ভোগ দখলীয় ‘ভালো সেন্ট্রাল’ নামক দাতব্য ও সেবামূলক প্রতিষ্ঠান বে-আইনি ভাবে জবর দখলের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী এ.আর ভূইয়ার পরিবার এবং নিতাইগঞ্জ ডাইলপট্টি এলাকাবাসি। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করে ।

বুধবার (৬ই নভেম্বর) বেলা ১১টায় নতুন কোর্ট সংলগ্ন প্রধান সড়কে মানব-বন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের কার্য্যলয়ে সামনে বিক্ষোভ করে অভিযুক্ত দিপু ও জীবনের বিচার চেয়ে শ্লোগান দিতে থাকে তারা।

এসময় প্রেসক্লাবের সভাপতি  আরিফ আলম দিপু ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জীবনের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে কম্পিত হয় আদালত চত্বর। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নগরীর নিতাইগঞ্জ ডাইলপট্টি এলাকায় অবস্থিত ‘ভালো সেন্ট্রাল’ নামক দাতব্য প্রতিষ্ঠানটি প্রতিদিন পাঁচ শতাধিক এর বেশী দুস্থ ও ভাসমান মানুষদের মাঝে খাবার বিতরণ ও আর্থিক সহায়তা করে থাকে।

এছাড়াও উক্ত প্রতিষ্ঠানটি দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য প্রস্তুতি গ্রহন করেছে। কিন্তু আমলাপাড়ার বাসিন্দা আরিফ আলম দিপু ও উত্তর মাসদাইরের বাসিন্দা রফিকুল ইসলাম জীবন বিগত সরকারের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় ও সাংবাদিক পরিচয়ের প্রভাব খাটিয়ে ‘ভালো সেন্ট্রাল’ প্রতিষ্ঠানটি সহ অন্যান্য সম্পত্তি দখল করার পায়তারা করছে। তারা জালিয়াতির মাধ্যমে ভুয়া ওয়ারিশগণের নিকট হতে পাওয়ার অব এটর্নী নিয়ে সন্ত্রাসী বাহিনী সহ উক্ত প্রতিষ্ঠানটি দখলের চেষ্টা করে। প্রতিষ্ঠানের লোকজনদের মারধর করে হুমকী প্রদান করে, প্রতিষ্ঠান চালাতে হলে ৫০ লক্ষ টাকা চাঁদা দিতে হবে। তখন এলাকাবাসী তাদের বে-আইনি কাজে বাঁধা দিলে তারা সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার সময় হুমকী প্রদান করে যে, আরো বেশী সন্ত্রাসী বাহিনী নিয়ে দাতব্য ও সেবামূলক প্রতিষ্ঠানটি দখল সহ বন্ধ করে দিবে। এ ব্যাপারে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। তাই কথিত সাংবাদিক আরিফ আলম দিপু ও রফিকুল ইসলাম জীবন উক্ত প্রতিষ্ঠানটি যেন বন্ধ করতে না পারে, প্রতিষ্ঠানের কোন সদস্যকে খুন জখম করতে না পারে এবং প্রতিষ্ঠান ও মালিকের বিরুদ্ধে পত্রিকায় কোন মিথ্যা সংবাদ প্রচার না করতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানায় এ আর ভূইয়ার পরিবারের পক্ষে ইদ্রিস আলী ও এলাকাবাসী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102