শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ মডেল কলেজ ও আল-আবরার মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু ‘ঈদুল ফিতর বয়ে আনুক সাম্য, শান্তি ও সম্প্রীতি’— নারায়ণগঞ্জসহ দেশবাসীকে রেজা রিপনের শুভেচ্ছা ফতুল্লায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা ও মারধর:  টাকা লুট, আদালতে মামলা রুপগঞ্জে তুচ্ছ ঘটনায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন  পবিত্র রমজানে সুবিধাবঞ্চিতদের পাশে মাসুদুজ্জামান: ৬৫০ পরিবারের মাঝে মাংস বিতরণ না’গঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খানের সাথে এস. আলম রাজীব-এর শুভেচ্ছা বিনিময় তোলারাম কলেজে ছাত্র আন্দোলনের সম্মেলন ও ইফতার: আদর্শিক নেতৃত্ব গড়ার আহ্বান তরুণদের ঐক্যে সমাজ বদলানো সম্ভব: ইয়ুথ সার্কেল সভাপতি জাহিদ হাসান চাঁদাবাজি নির্মূল ও অধিকার আদায়ের সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে- হাফেজ আবদুল মোমিন 

নগরীর নয়ামাটি এলাকায় ছিনতাইকারীদের অভয়ারণ্য

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৩৩০ 🪪
নগরীর অন্যতম ব্যবসায়িক এলাকা নয়ামাটি ও করিম মার্কেট এলাকা ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রতি রাতেই ছিনতাইয়ের শিকার হচ্ছেন কেউ না-কেউ। এমনকি কোন কোন রাতে বীরদর্পে ছিনতাই শেষে আনন্দ-উল্লাস করে ‘ছিনতাই পার্টি’ উদযাপন করছে দূবৃর্ত্তরা।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান- গত ৫ আগষ্টে দেশে পটপরিবর্তনের পরে পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে নয়মাটি, করিম মার্কেট ও আশপাশ এলাকায় দল বেঁধে ছিনতাইয়ে নেমেছে কয়েকটি চক্র। রাত নামার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ছে চক্রটি। প্রতিদিন তাদের শিকারে পরিণত হচ্ছেন নিরীহ পথচারী-ব্যবসায়ীরা। পুলিশের নিষ্ক্রিয়তার কারণে, শুরুতে অনেকেই থানায় অভিযোগ করতে গিয়েও ফিরে এসেছেন হতাশা নিয়ে। আর চক্রটি এ-ই সুযোগে মাঠে নেমেছে পুরোদমে।
ব্যবসায়ীদের অভিযোগ, ব্যবসা প্রধান এলাকা হওয়ায় এখানে মূলত ব্যবসায়ীদের আনাগোনা রয়েছে। দিনের বেশির ভাগ সময় এখানে অর্থনৈতিক লেনদেন হয়। ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে নীরব-আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কয়েকজন সাইকেল ব্যবসায়ী জানান- রাতে কখনো কখনো দোকান বন্ধ করতে দেরি হয়। দু’য়েকটা ঘটনা আমরাও দেখেছি। কিন্তু চোখের সামনে এমন ঘটনা ঘটলেও আমাদের কিছু করার নেই। ছিনতাইকারীদের সাথে সবসময় ধারালো অস্ত্র থাকে। এ কারণে দেখেও না দেখার ভান করে থাকতে হয়।
তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন- এ ধরণের কোন অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। তবে আমাদের টহল জোরদার করা হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102