শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ‘জাকির খান পাওয়ার ফোর্স’-এর উদ্যোগে দোয়া মাহফিল  চুনকা মিলনায়তনে কাল গভীর নলকূপ ব্যবহারকারীদের পর্যালোচনা সভা; নগরবাসীকে উপস্থিত থাকার আহবান  ৩০০ ফিট সড়কে ছিনতাইকারীর কবলে জেলা প্রজন্ম দল নেতা সলিমুল্লাহ করিম সেলিম ঈদ পুনর্মিলনীতে মোগরাপাড়াবাসী পূর্ণ সমর্থন দিলেন চেয়ারম্যান প্রার্থী হাজী মো.আশরাফ উদ্দিনকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৬ষ্ঠতলায় ঐতিহ্যবাহী সাহিত্য জোট’র মাসিক সভা অনুষ্ঠিত বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশন ও আবাসনের দাবি: নারায়ণগঞ্জে সমাবেশ অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাকে জড়িয়ে নোংরা রাজনীতি ও ব্যক্তিগত ষড়যন্ত্র চলছে’: মশিউর রহমান রনি নারায়ণগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, প্রাণনাশের হুমকি ফতুল্লায় ১৫০০ পুড়িয়া গাঁজাসহ মাদক কারবারি দম্পতি গ্রেফতার

‘ঈদুল ফিতর বয়ে আনুক সাম্য, শান্তি ও সম্প্রীতি’— নারায়ণগঞ্জসহ দেশবাসীকে রেজা রিপনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১২১ 🪪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

গণমাধ্যমে পাঠানো এক বিশেষ শুভেচ্ছা বার্তায় তিনি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও নিরাপদ জীবন কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “দীর্ঘ এক মাস কঠোর সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির পর আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। তবে এই উৎসব কেবল আনুষ্ঠানিকতার নয়, বরং এটি সাম্য, ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য শিক্ষা দেয়। ঈদ আমাদের শেখায় সকল ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে।”

বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট তুলে ধরে এই বিএনপি নেতা তার বক্তব্যে আরও বলেন, ‘এই উৎসবের দিনে আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব হলো— নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। কারণ, ধনীর সম্পদে গরিবের হক রয়েছে এবং ঈদের প্রকৃত আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার মাঝেই নিহিত।”

তিনি সমাজ ও রাষ্ট্রে সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, “আসুন, হিংসা-বিদ্বেষ, অহংকার ও রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমরা একে অপরের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিই। একটি সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ঈদের এই সম্প্রীতির ও ত্যাগের শিক্ষাকে আমাদের জাতীয় জীবনে কাজে লাগাতে হবে।”

পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির কল্যাণ কামনা করে নারায়ণগঞ্জসহ সমগ্র দেশবাসীকে পবিত্র ‘ঈদ মোবারক’ জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102