বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লার কুতুবপুরে সন্ত্রাসী হামলা ও শ্লীলতাহানি: মামলা তুলে নিতে হুমকির অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল আনন্দ মিছিল ফতুল্লায় সজীব হোসেন ইবুর উদ্যোগে জেলা প্রশাসনের চারাগাছ বিতরণ হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সিআইপি বজলুর রহমান নারায়ণগঞ্জে নাসিকের বর্জ্যবাহী ট্রাকের নিচে পিষ্ট হয়ে ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু বাসাবাড়িতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে “আমরা নারায়ণগঞ্জবাসী’র মানববন্ধন  নিমকোতে ‘Kids’ Education’ কর্মশালায় সনদপত্র গ্রহণ করছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠন সরকারের সাথে আছে: মাকিদ মোস্তাকিম শিপলু পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অধ্যাপক ড. নুসরাত ফাতেমা শামীম, অয়ন ও আজমেরী ওসমানের নামসহ দ্রুত চার্জশিটের দাবি রফিউর রাব্বির

নারায়ণগঞ্জ মডেল কলেজ ও আল-আবরার মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৩৯ 🪪
নারায়ণগঞ্জ মডেল কলেজ এবং আল-আবরার ইন্টারন্যাশনাল মাদরাসা এন্ড ইসলামিক স্কুলের যৌথ উদ্যোগে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় শহরের জামতলা এলাকায় প্রতিষ্ঠানটির নিজস্ব ভবনে এ মাহফিলের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলার সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ। তিনি পবিত্র রমজানের গুরুত্ব ও তাকওয়া অর্জনের ওপর আলোকপাত করে বলেন, “আল্লাহ তায়ালা জ্বিন এবং মানুষকে শুধুমাত্র তাঁর ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি নেক কাজ করবে, সে পরকালে তত বড় পুরস্কার লাভ করবে।” তিনি আরও উল্লেখ করেন যে, ভালো কাজের সহযোগিতাকারীদের জন্যও আল্লাহ তায়ালা উত্তম প্রতিদানের ব্যবস্থা রেখেছেন।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন। তিনি দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “আমরা কেউ এই পৃথিবীতে চিরকাল বেঁচে থাকবো না। তাই পরকালের পাথেয় হিসেবে দ্বীনি শিক্ষা অর্জন করা আমাদের জন্য অপরিহার্য।”
​নারায়ণগঞ্জ মডেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক এবং আল-আবরার ইন্টারন্যাশনাল মাদরাসা এন্ড ইসলামিক স্কুলের সভাপতি মাওলানা আব্দুসশুকুর মোল্লা-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
​হাফেজ আব্দুল মালেক-এর সঞ্চালনায় মাহফিলে আরও উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ​হাফেজ জাকারিয়া, এডভোকেট শাহাদাত আলী ইমনসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​আলোচনা সভা শেষে উপস্থিত সকলে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন এবং ইফতার করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102